শূন্যস্থান পূরণ অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়-৬১। প্রতিটি ধর্মই—শাশ্বত বাণী প্রচার করে।উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।২। রাষ্ট্র আমাদের মত প্রকাশের—নিশ্চিত করে। উত্তর: রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।৩। পারস্পরিক—মাধ্যমে একমতে পৌঁছাই। উত্তর: পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই।৪। গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘—’। উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’।৫। যিনি কোনো একটি দলের — দেন তিনিই নেতা। উত্তর: যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন তিনিই নেতা।৬। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় — দেন। উত্তর: প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন।৭। প্রশিক্ষণ ও — মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে। উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।৮। নেতা একটি — সমাজকে জাগিয়ে তুলতে পারেন। উত্তর: নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন।৯। মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন —। উত্তর: মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন আদর্শ নেতা।১০। নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ — সমাধা করেন। উত্তর: নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন।অধ্যায়-৭ ১। নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে — বসবাস করে। উত্তর: নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।২। নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন— ভোগ করে। উত্তর: নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে।৩। আমরা বাংলাদেশের—। উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক।৪। নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার। উত্তর: নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল