প্রধান শিক্ষকের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষাজীবনের প্রথম হল পরীক্ষা দেবে ২৩ নভেম্বর। তোমাদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্দরভাবে ও সুস্বাস্থ্যে তোমরা যেন পরীক্ষায় অংশ নিতে পারো, সে জন্য কিছু প্রয়োজনীয় ও জরুরি পরামর্শ দেওয়া হলো।প্রথম পরীক্ষার দিন অবশ্যই আধঘণ্টা আগে পরীক্ষার হলে যাবে। যাওয়ার পর তোমার আসন কোথায় বা কত নম্বর রুমে, তা জেনে নেওয়ার পর স্কুলের টয়লেট কোথায়, তা অবশ্যই জেনে নেবে।বাসা বা বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার সঙ্গে প্রবেশপত্র, কলম, জ্যামিতি বক্স, পেনসিল ও স্কেল ছাড়া অন্য কিছু নেবে না। উত্তরপত্র পাওয়ার পর অবশ্যই নির্ধারিত স্থানে অর্থাৎ কভার পৃষ্ঠায় তোমার নাম, পরীক্ষার বিষয়, কেন্দ্র, রোল, তারিখ ইত্যাদি বিষয় সঠিকভাবে লিখবে।উত্তরপত্রে ভালোভাবে মার্জিন টেনে নিতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। প্রথমে তোমার জানা উত্তরগুলো লিখবে। চেষ্টা করবে ১০০ নম্বরের উত্তর লিখতে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে উত্তর লেখা শেষ করার চেষ্টা করবে। এবার রিভিশন দেওয়ার পালা। দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক লেখা হয়েছে কি না।উত্তরপত্র জমা দেওয়ার আগে নাম ও রোল নম্বর ঠিক আছে কি না, দেখে জমা দিতে হবে।