প্রধানমন্ত্রী-দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৭  প্রিয় শিক্ষার্থী,তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান-এর অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে পড়বে।প্রশ্ন: আবহাওয়া অধিদপ্তরের কাজ কী?উত্তর: প্রাকৃতিক দুর্যোগ তাৎক্ষণিক মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আবহাওয়ার তথ্যভিত্তিক সময়মতো পূর্বাভাস ও সতর্কীকরণ। এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সরকারি পেশাভিত্তিক দপ্তর হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কাজ করে। কাজ—১. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করা। ২. রাডার চিত্র নিয়ে অঙ্কন ও বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস এবং৩. আগাম সতর্কীকরণের দায়িত্ব পালন।প্রশ্ন: দুর্যোগ মোকাবিলায় সরকার গৃহীত দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের ফলাফল ব্যাখ্যা করো। উত্তর: দুর্যোগ মোকাবিলায় সরকার গৃহীত দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমগুলো হলো—১. সরকার গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মশালা সেমিনারের আয়োজন করছে।২. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ১৯৯৮ সাল পর্যন্ত ১০ হাজার লোককে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ৩. দেশের সকল প্রকার প্রশিক্ষণ কোর্সে দুর্যোগ বিষয়ের ওপর দুই ঘণ্টার একটি অধিবেশন রাখা হয়েছে।৩. সরকারি কর্মকর্তারা জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি সফরে গেলে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেন। এর ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়া, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা গ্রহণ ইত্যাদি বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো।উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠার উদ্দেশ্য নিম্নরূপ:# বিভিন্ন দুর্যোগ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন# দুর্যোগের ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি# দুর্যোগ বিষয়ের ওপর তথ্য সংগ্রহ# তথ্য ব্যবস্থাপনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা# স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন# দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা প্রণয়ন# দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা ও সেবাকার্যের ব্যবস্থাপনা। প্রশ্ন: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের কাজ লেখো।উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি। এ কাউন্সিলের কাজ হলো:১. দুর্যোগসংক্রান্ত নীতি নির্ধারণ।২. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনাসংক্রান্ত আইন প্রণয়নের ব্যবস্থা গ্রহণ।প্রশ্ন: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের কাজ লেখো।উত্তর: সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কমিটির সদস্যসচিব। কমিটির প্রধান কাজ হচ্ছে—১. উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন২. দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনা৩. জেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের ব্যবস্থা৪. দুর্যোগকালে উপযুক্ত সাড়াদানসহ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা।প্রশ্ন: থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাজ লেখো।উত্তর: সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাহী অফিসার এ কমিটির সভাপতি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কমিটির সদস্যসচিব। প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে—১. উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নসমূহের জন্য ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং এ কমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দান ও সক্রিয়করণ২. প্রশিক্ষণ ও গণসচেতনতা কার্যক্রম৩. দুর্যোগসংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন৪. দুর্যোগকালে সাড়াদান, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল