প্রশ্ন অনুযায়ী তথ্যভিত্তিক উত্তর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায়ের পাশাপাশি এর খুঁটিনাটি বিষয়গুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, দার্শনিকের নাম ও তাঁদের উক্তি, বিভিন্ন উপাদান এবং উল্লিখিত গুরুত্বপূর্ণ দিন-তারিখসহ তথ্য ও প্রেক্ষাপটগুলো দেখে নেবে। মনে রাখবে, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্রদানের জন্য যথাযথ প্রস্তুতি থাকলে সৃজনশীল প্রশ্নগুলোর ক ও খ অংশের উত্তর অনায়াসেই লেখা যাবে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে কোনো ঘষামাজা যেমন করা যাবে না, তেমনি একই প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে একাধিক বৃত্তও ভরাট করা যাবে না। নিশ্চিত হয়েই সঠিক উত্তরের বৃত্তটি ভরাট করতে হবে। সৃজনশীল অংশের উত্তর প্রদানের ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবে। অর্থাৎ প্রশ্নের ক, খ, গ ও ঘ অংশের উত্তর পর্যায়ক্রমে দিতে হবে। সৃজনশীলের ছয়টি প্রশ্নের উত্তর দুই ঘণ্টার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর যথাসম্ভব এক কথায়, অনুধাবনমূলক অংশের উত্তর পাঠ্যবইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমার নিজের ভাষায় সর্বোচ্চ একটি প্যারায়, প্রয়োগ দক্ষতামূলক অংশের উত্তর তথ্য ও উপাত্তের সঙ্গে সামঞ্জস্য বিধান করে এবং উচ্চতর দক্ষতামূলক অংশের ক্ষেত্রে নিজের মতের পক্ষে যুক্তি ও বস্তুনিষ্ট তথ্য সংযোজন করে যুক্তিযুক্ত উত্তর প্রদান করাই শ্রেয়। মনে রাখবে, প্রতিটি প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করে লিখতে হবে। এক কথায় প্রশ্নের জিজ্ঞাসা অনুযায়ী সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক উত্তর দিতে হবে।