প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ভালো নম্বর পেতে পাঠ্যবই ভালোভাবে পড়ে প্রস্তুতি নিতে হবে।
১নং প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০টি থাকবে যোগ্যতাভিত্তিক। যেমন: ১. ‘পবিত্রতা ইমানের অঙ্গ’—এটি কোন হাদিস থেকে নেওয়া?
ক) মুসলিম, খ) বোখারি, গ) বায়হাকী ঘ) মুসলিম ও তিরমিজি
উত্তর: ১. ঘ) মুসলিম ও তিরমিজি
২নং প্রশ্নে থাকবে শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দাংশ লিখলেই পূর্ণ নং পাওয়া যাবে। যেমন—প্রশ্ন: (ক) ইসলামের প্রথম মৌলিক বিশ্বাস হচ্ছে—। উত্তর: (ক) তাওহিদ।
পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দসমূহ’ লিখে তার নিচে আন্ডারলাইন করেও উত্তর লেখা যাবে। যেমন—
প্রশ্ন: খ) রিসালাত শব্দের অর্থ—।
উত্তর: খ) রিসালাত শব্দের অর্থ বার্তাবহন।
৩নং প্রশ্নে থাকবে সংক্ষেপে উত্তর প্রশ্ন। ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক লিখে উত্তর বড় করবে না।
৪নং প্রশ্নে থাকবে মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। ক, খ ও গ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ ও গ হলো যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। প্রশ্নের প্রয়োজনে পবিত্র আল-কুরআন, আল-হাদিস, আল্লাহ তায়ালা, হজরত মুহাম্মদ (সা.)-এর উদ্ধৃতি দেবে। উদ্ধৃতি অবশ্যই সঠিক হতে হবে।
প্রধান শিক্ষক, পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরামর্শ
মনে রেখো দরকারি বিষয়গুলো
মুহাম্মদ শহীদুল্লাহ
প্রধান শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা
# প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন না দেখে লেখার চেষ্টা করবে।
# গণিত বিষয়ের সমস্যাগুলো মুখস্থ না করে বুঝে বুঝে সমাধান করবে, জ্যামিতির সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবে।
# বাংলা ও ইংরেজি বিষয়ের পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর লেখার আগে কয়েকবার অনুচ্ছেদটি ভালো করে পড়বে, বিজ্ঞান বিষয়ে দরকারি ছবি আঁকা, গণিতের জ্যামিতিক চিত্র সুন্দরভাবে আঁকা খুবই জরুরি।
# প্রশ্নপত্র পাওয়ার পর পুরোটা একবার দেখে নিয়ে ভালো জানা প্রশ্নের উত্তরগুলো আগে লিখবে। তবে ধারাবাহিকভাবে উত্তর করতে পারলে ভালো।