প্রশ্ন বুঝে উত্তর দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক ও ব্যবস্থাপকশিক্ষা গবেষণা ইনস্টিটিউট১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এই সময় একজন শিক্ষার্থীকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত।এরই মাঝে সবাই নিশ্চয়ই সিলেবাস শেষ করে ফেলেছ। সময় বেশি নেই তাই নতুন করে কিছু পড়ার দরকার নেই। দুশ্চিন্তা না করে এখন দরকার বার বার পড়া আর অনুশীলন করা। তবে পড়ার ফাঁকে বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে ভালো খাওয়া-দাওয়া আর ঘুমের দিকে লক্ষ রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পাওয়ার পরে কোনো রকম ভয় পেলে চলবে না। প্রশ্ন পাওয়ার পর বার বার প্রশ্ন পড়ে বুঝে উত্তর লিখতে হবে। অনেক শিক্ষার্থী না বুঝেই উত্তর লিখতে শুরু করে। এরপর বুঝতে পারে, মূল প্রশ্নটা কী ছিল। তাই প্রশ্নটা আগে বুঝতে হবে। বর্তমান প্রশ্নপদ্ধতি যেহেতু সৃজনশীল ধাঁচের, তাই একজন শিক্ষার্থী পাঠ্যবই ভালো করে পড়েই মূল প্রশ্নের উত্তর করতে পারে। কেননা, এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষার্থী যা জানে বা বোঝে, তার প্রয়োগেই উচ্চতর দক্ষতার বিকাশ হয়। আর এভাবে পরীক্ষা দিলে একজন শিক্ষার্থী সফলকাম হয়।