প্রশ্ন বুঝে উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজবিজ্ঞান ১ম পত্রে মূল ধারণাটি বুঝলে উদ্দীপক অনুধাবন করা যেমন সহজ হবে, তেমনি উত্তর লেখার সময়ও অপ্রাসঙ্গিক লেখা এড়িয়ে চলা যাবে। কেননা, সমাজবিজ্ঞানে মূল বিষয়ের বাইরে অনেক কথা লিখতে পারার সম্ভাবনা বেশি থাকে। সৃজনশীল পদ্ধতিতে যথাযথ মূল বিষয়টি উপস্থাপনের ওপর জোর দেওয়া হয় বলে প্রয়োজনের অতিরিক্ত লেখা কাঙ্ক্ষিত নয়। কেননা, ভালো ফল অনেক ক্ষেত্রে বহুনির্বাচনির ওপর নির্ভর করে। সৃজনশীল ও বহুনির্বাচনি দুই ক্ষেত্রেই জ্ঞানের স্তরটি যথাযথ গুরুত্ব দিয়ে আত্মস্থ করা গেলে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরটি অধিকতর সহজ হবে।
সমাজবিজ্ঞান ১ম পত্রের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক, ঐতিহাসিক পদ্ধতি, নমুনা জরিপ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ, আসাবিয়া প্রত্যয়, অগাস্ট ক্যোঁত্-এর ক্রয়স্তরের সূত্র, ডুর্খেইমের আত্মহত্যা তত্ত্ব, সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য, সামাজিক গতিশীলতা, বিবাহ ও পরিবারের গুরুত্ব, মর্গানের তত্ত্ব, সমাজজীবনে ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রভাব, সামাজিকীকরণে তথ্যপ্রযুক্তির প্রভাব, বর্ণ প্রথা ও সামাজিক শ্রেণি, অপরাধ ও বিচ্যুতি প্রভৃতি ভালোভাবে শিখতে হবে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম