প্রশ্ন ভালো করে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখস্থ করে পড়ার চেয়ে বুঝে বুঝে পড়লে পরীক্ষায় উত্তর লিখতে সহজে সব মনে পড়বে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে মুখস্থবিদ্যার কোনো সুযোগ নেই। এ বিষয়ে পরীক্ষার আগে থেকেই স্বচ্ছ ধারণা নিয়ে রাখতে হবে। গণিত ও বিজ্ঞানে সাংকেতিক চিহ্ন এককের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। অবশ্যই প্রশ্নপত্র ভালো করে পড়ে নেবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর যে প্রশ্নের জবাব তোমার সবচেয়ে ভালো জানা রয়েছে, সেটির উত্তর সবার আগে লিখবে।
হাতের লেখা স্পষ্ট হতে হবে। কত নম্বর প্রশ্নের উত্তর লেখা হচ্ছে, সেটি সঠিকভাবে লিখবে। নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে ওএমআর বৃত্ত ভরাট যেন বৃত্তের ভেতরেই থাকে। পরীক্ষার আগের রাতে কোনোভাবেই চাপ নিয়ে পড়া যাবে না। ফুরফুরে মন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। কোনো একটি বিষয়ের পরীক্ষা আশানুরূপ না হলে, এর জন্য মন খারাপ করা চলবে না। পরের পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনুচ্ছেদ (প্যারা) করে লিখবে। এতে করে যিনি খাতা দেখবেন, তিনি তোমার ওপর সন্তুষ্ট হবেন।
প্রধান শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল