প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগঢাকা কমার্স কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বর্তমান প্রচলিত ধারায় একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জনে প্রতিটি বিষয়ে ভালো করতে হয়। ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে ভালো করার জন্য একজন শিক্ষার্থীকে কিছু বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এটি একটি তাত্ত্বিক বিষয়। ১৪টি ছোট বড় প্রশ্নের উত্তর প্রদান করতে হয় ৩ ঘণ্টায়। শিক্ষার্থীকে বিষয়টি মনে রেখে নিচের বিষয়ে সচেতন হতে হবে।১। প্রথমে সময় ব্যবস্থাপনা করতে হবে। রচনামূলক ১৮-১৯ মিনিট, সংক্ষিপ্ত ৮-৯ মিনিট সময় বরাদ্দ করে উত্তর প্রদান করতে হবে।২। প্রশ্ন ভালো করে ঠাণ্ডা মাথায় পড়তে হবে এবং ভালো জানা, নম্বর বেশি পাওয়া যায় ছোট ছোট চিত্র আছে, অপেক্ষাকৃত সংক্ষিপ্ত উত্তর এরূপ প্রশ্ন নির্বাচন করতে হবে। যেমন: অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য প্রশ্নের চেয়ে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি ভালো।৩। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক, সহজ ভাষা এবংভগ্নাংশ বুঝে প্রশ্নের উত্তর করতে হবে। যেমন: ব্যবসায় কী? ব্যবসায়ের বৈশিষ্ট্য লিখ। মান হলো ৩+৭=১০; এক্ষেত্রে শুধু বৈশিষ্ট্যের উত্তর করলে চলবে না। ৩ নম্বরের জন্য ব্যবসায় কী? তার উত্তর যথার্থ হতে হবে।৪। উদাহরণ, চিত্র, তথ্য, উপাত্ত প্রদান করতে হবে। কেননা এগুলো শিক্ষার্থীদের ভালো নম্বর প্রাপ্তিতে সহায়তা করে।৫। প্রতিটি প্রশ্নের উত্তরে ভূমিকা, উপসংহার, মূলবক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। প্রতি পৃষ্ঠায় ১৬ থেকে ১৮টি লাইন লিখতে হবে। মার্জিন যথার্থভাবে দিতে হবে। কাটাকাটি বর্জনীয়। একান্ত প্রয়োজন হলে একটানে কাটতে হবে।৬। দ্রুত লিখে সব শেষে রিভিশন দিতে হবে। পূর্ণাঙ্গ উত্তর প্রদান করতে হবে।উপরিউক্ত বিষয়গুলো খেয়াল রেখে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো নম্বর প্রাপ্তিতে সহায়ক হবে।