প্রিয় জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। কৃষি শিক্ষা নম্বর থাকবে ১০০। সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৪০ নম্বর।
সৃজনশীল অংশ: সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের অধীনে চারটি দক্ষতাস্তরের প্রশ্ন ক) জ্ঞানমূলক খ) অনুধাবনমূলক গ) প্রয়োগমূলক ও ঘ) উচ্চতর দক্ষতামূলক থাকবে। এভাবে প্রশ্নপত্রে নয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমাদের ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়বে, অতঃপর যে উদ্দীপকটির সব প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে, সেটির উত্তর লিখবে। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে উত্তর নির্দিষ্ট করতে হবে। অতঃপর নির্দিষ্ট উত্তর লেখা শুরু করতে হবে। মনে রাখবে, জ্ঞানস্তরের প্রশ্নের উত্তর এক বা দুই বাক্যে লিখবে। অনুধাবনস্তরের প্রশ্নের বিষয়টি বুঝে উত্তর লিখবে। প্রয়োগস্তরের প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান ও অনুধাবন হওয়া দক্ষতাকে কাজে লাগিয়ে উত্তর লিখতে চেষ্টা করবে। কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগে সাধারণত গাণিতিক সমস্যা ও চিত্র থাকে। তাই সঠিকভাবে উত্তর করলে পুরো নম্বর পাবে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মো. পাবলিক কলেজ, ঢাকা