প্রশ্নের উত্তর লিখতে সমান গুরুত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে শিক্ষাজীবনের ভবিষ্যত্ লক্ষ্য। প্রয়োজনে কঠিন বিষয়গুলো অনুশীলনের জন্য একটু বেশি সময় রাখো। যে প্রশ্নগুলো বুঝতে সমস্যা হচ্ছে, তা এখনই মিটিয়ে ফেলো। নির্ভুল উত্তর লেখার জন্য বারবার অনুশীলন ও চর্চা করো। বিজ্ঞান বিষয়ের কোনো অনুচ্ছেদ কিংবা পরীক্ষণ বুঝতে সমস্যা হলে এখনই রপ্ত করে ফেলো। প্রয়োজনে শিক্ষকদের সহযোগিতা নাও। বিষয়ভিত্তিক সব অধ্যায় সম্পর্কে পুরোপুরি ধারণা রপ্ত করার চেষ্টা করো। সময় বুঝে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করবে। এতে যে প্রশ্নের জন্য যতটুকু সময় বরাদ্দ, তার মধ্যেই উত্তর লেখার অভ্যাস আয়ত্ত হয়ে যাবে। এতে সঠিক সময়ে পরীক্ষার প্রস্তুতি শেষ করা সম্ভব হবে। পরীক্ষার হলে সময়মতো উপস্থিতি খুবই জরুরি। বেশি রাত জাগবে না। ভালো প্রস্তুতি থাকলে পরীক্ষার হলে ভীতি থাকার কথা নয়। সব প্রশ্নের উত্তর সমান গুরুত্ব দিয়ে লেখার চেষ্টা করতে হবে।

অধ্যক্ষ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া