প্রশ্নের ধরন কেমন, কোন প্রশ্নে কত নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মোট নম্বর: ৯৫০  আবশ্যিক বিষয়ে নম্বর: ৮৫০ ঐচ্ছিক বিষয়ে নম্বর: ১০০জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ ২০১৩ সালের ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত বিভিন্ন বিষয়ের মান বণ্টন ও প্রশ্নের ধরন ঘোষণা করেছে। এখন থেকে এসব শ্রেণীর পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে, নম্বর বণ্টন কী রকম হবে তা নিয়েই আমাদের বিশেষ ধারাবাহিক প্রতিবেদন। আজ ছাপা হলো ২০১৩ সালের ৭ম শ্রেণীর নম্বর বিভাজন। বিষয়: বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র ও গণিতবিষয় পূর্ণমান প্রশ্নে নম্বর বিভাজন# বাংলা ১ম পত্র ১০০ # সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৪০ নম্বর বরাদ্দ আছে। # প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর ১।সৃজনশীল প্রশ্ন# গদ্য, কবিতা এবং সহপাঠ প্রতিটি অংশ থেকে ৩টি করে মোট ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে।# প্রতিটি অংশ থেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।বহুনির্বাচনী প্রশ্ন # ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন (গদ্য থেকে ১৫টি, কবিতা থেকে ১৫টি এবং সহপাঠ থেকে ১০টি) প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।# বাংলা ২য় পত্র ৫০ # রচনামূলক অংশের জন্য ৩০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ নম্বর বরাদ্দ আছে।রচনামূলক প্রশ্ন# সারাংশ/ সারামর্ম (২টি প্রশ্ন থেকে ১টি): ০৫ নম্বর# ভাবসম্প্রসারণ (২টি প্রশ্ন থেকে ১টি): ০৫ নম্বর# অনুচ্ছেদ/অনুধাবন (২টি প্রশ্ন থেকে ১টি): ০৫ নম্বর# পত্র/দরখাস্ত (২টি প্রশ্ন থেকে ১টি): ০৫ নম্বর# প্রবন্ধ রচনা (সংকেতসহ ৩টি থেকে ১টি): ১০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন# শুধু ব্যাকরণ অংশ থেকে ২০টি প্রশ্ন থাকবে। # সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।# গণিত ১০০ # সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৪০ নম্বর বরাদ্দ আছে।# প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর ১।সৃজনশীল প্রশ্ন# ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে, ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। # পাটিগণিত অংশ থেকে ২টি, বীজগণিত অংশ থেকে ৩টি, জ্যামিতি অংশ থেকে ৩টি এবং পরিসংখ্যান অংশ থেকে ১টি করে প্রশ্ন থাকবে।পাটিগণিত: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে ১টি এবং অনুপাত ও শতকরা থেকে ১টি করে মোট ২টি প্রশ্ন থাকবে।বীজগণিত: পূর্ণসংখ্যা থেকে ১টি, বীজগণিতীয় রাশি থেকে ১টি এবং সরল সমীকরণ থেকে ১টি করে মোট ২টি প্রশ্ন থাকবে।জ্যামিতি: উপপাদ্য থেকে ১টি, সম্পাদ্য থেকে ১টি এবং অনুসিদ্ধান্ত থেকে ১টি করে মোট ৩টি প্রশ্ন থাকবে।পরিসংখ্যান: ১টি প্রশ্ন থাকবে।# প্রতিটি অংশ থেকে ন্যূনতম ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।বহুনির্বাচনী প্রশ্ন # ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।