প্রস্তুতি নাও বেশি বেশি অনুশীলন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিত বিষয়ে প্রশ্ন থাকবে ১৩টি। এর মধ্যে ১, ২, ৩, ৫ ও ১৩ নং প্রশ্নসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১ নং প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক ১০টি বহুনির্বাচনি প্রশ্ন। যেমন প্রশ্নটি যদি এমন হয়: স্কুলের সাংস্কৃতিক সপ্তাহে চৈতি ১ মিটার লাল ফিতা কিনে এর অর্ধেক দিয়ে তিনটি ব্যাজ তৈরি করল। প্রতিটি ব্যাজ তৈরি করতে ১ মিটার ফিতার কত অংশ লাগবে?

ক) ১/২ অংশ খ) ১/৩ অংশ গ) ৩/৬ অংশ ঘ) ১/৬ অংশ
রাফ জায়গায় হিসাব নিকাশ করে তুমি খুব সহজেই এর উত্তর লিখে দিতে পারো ঘ) ১/৬ অংশ।
এভাবে ১ নং প্রশ্নে তোমার জ্ঞান, অনুধাবন ও প্রয়োগদক্ষতা যাচাইয়ের জন্য থাকবে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন। সঠিক অনুশীলন থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য খুবই সহজ হবে। ২ নং প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ১০টি প্রশ্নের মধ্যে পাঁচটি থাকবে যোগ্যতাভিত্তিক। যেমন প্রশ্ন যদি হয় এমন:
(ক) একটি পেয়ারা ভাগ করে সাবিহা ২/৩ অংশ ও মালিহা ২/৫ অংশ নিল। কে বেশি পেয়ারা পেল?
এইক্ষেত্রে তোমার উত্তর হবে:
সাবিহা নিল ২/৩ অংশ, মালিহা নিল ২/৫ অংশ
এখানে, ভগ্নাংশদ্বয়ের লব সমান। কিন্তু হর ভিন্ন। অতএব লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় হবে।
২/৩ > ২/৫ অর্থাত্ সাবিহা বেশি পেয়ারা নিল।
অথবা, লিখতে পারো: যেহেতু ২/৩ > ২/৫ সুতরাং সাবিহা বেশি পেয়ারা নিল।
এভাবে প্রশ্নের কাঠামো অনুসারে ২ নং প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের। আর এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে চর্চার জন্য তোমার পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়, উদাহরণ ও অনুশীলনীর ছোট ছোট অঙ্কগুলো বারবার চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হবে।
৩ ও ৪ নং প্রশ্ন থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত। এই দুইটির মধ্যে ১টি থাকবে যোগ্যতাভিত্তিক এবং ১টি থাকবে গতানুগতিক ধারায়। ৩নং প্রশ্নটি অবশ্যই উত্তর করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত সমস্যাগুলোর সমাধান সঠিকভাবে অনুশীলন করতে হবে।
৫ নং প্রশ্ন থাকবে গড় সম্পর্কিত যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নটিও অবশ্যই উত্তর করতে হবে। গড় সম্পর্কিত যোগ্যতাভিত্তিক প্রশ্নে চার কিংবা পাঁচ ধাপ থাকতে পারে যেমন:
প্রশ্ন: তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। এদের সাতটি সংখ্যার গড় ১৭২ হলে—
ক) সাতটি সংখ্যার যোগফল কত?
খ) ছয়টি সংখ্যার যোগফল কত?
গ) ছয়টি সংখ্যার গড় কত?
ঘ) তেরোটি সংখ্যার গড় কত?
ঙ) তেরোটি সংখ্যার যোগফলের সাথে ছয়টি সংখ্যার গড় যোগ করলে কত হবে?
সমাধান:
(ক)
৭টি সংখ্যার গড় = ১৭২
 ৭টি সংখ্যার যোগফল = ১৭২┤৭
= ১২০৪
(খ)
১৩টি সংখ্যার যোগফল = ১৯২৪
৭টি সংখ্যার যোগফল (-) = ১২০৪
 ৬টি সংখ্যার যোগফল = ৭২০
(গ)
৬টি সংখ্যার যোগফল = ৭২০
 ৬টি সংখ্যার গড় = ৭২০╕৬
= ১২০
(ঘ)
১৩টি সংখ্যার যোগফল = ১৯২৪
 ১৩টি সংখ্যার গড় = ১৯২৪╕১৩
= ১৪৮
(ঙ)
১৩টি সংখ্যার যোগফল = ১৯২৪
৬টি সংখ্যার গড় = (+) ১২০
 যোগফল = ২০৪৪
প্রশ্নের ধারা অনুসারে ৪ নং এবং ৬ নং থেকে ১২ নং প্রশ্ন পর্যন্ত মোট ৮টি কথার অঙ্ক থাকবে। এই ৮টি থেকে তোমাকে সমাধান করতে হবে ৫টি। আর ১৩ নং প্রশ্নটি থাকবে জ্যামিতি থেকে। যা অবশ্যই উত্তর করতে হবে।
সমাধানের রাফ বা খসড়া: পরীক্ষার খাতার ডান পাশে যদি সমাধান করো, তবে বাঁ-পাশের পৃষ্ঠায় রাফ করতে পারো। কিংবা সমাধানের ডানপাশে ‘বক্স’ করে রাফ দেখাতে পারো।
জ্যামিতি: জ্যামিতি অংশের প্রশ্নটি থাকবে ১৩ নং প্রশ্নে। এই প্রশ্নটি উত্তর অবশ্যই দিতে হবে। প্রশ্নপত্রের কাঠামো অনুসারে এখানে দুইটি প্রশ্ন থাকবে। ক) নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন খ) চিত্রসহ সংজ্ঞা লিখন। জ্যামিতির চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে। সংজ্ঞার সঙ্গে চিত্রের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখবে।
শিক্ষক, আননাফ গ্রীন মডেল স্কুল, ঢাকা

মাহমুদা হক
মাহমুদা হক

পরামর্শ
পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় পড়তে হবে
মাহমুদা হক
প্রধান শিক্ষক, সিলভার বেলস গার্লস হাইস্কুল, চট্টগ্রাম

প্রিয় পরীক্ষার্থী, যেসব বিষয়ের যেসব অধ্যায়ে তোমাদের সমস্যা মনে হয়, সেগুলো ভালোমতো পড়ে নাও। মনে রাখবে, পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোমতো পড়তে হবে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য এটি খুব জরুরি। বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে খুব ভালো করে অনুশীলন করবে। যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ভয় পেয়ো না। ভালো করে প্রশ্ন পড়ে উত্তর লিখবে।
তারপর প্রশ্ন অনুযায়ী উত্তর দেবে। এ বছর থেকে লেটার আসবে কমপিটেনসি বেইসড বিষয় অনুযায়ী। তাই ভীত না হয়ে তোমার পড়া অন্য লেটারের নিয়ম মনে রেখে উত্তর লিখবে। ছোট ছোট বাক্যে সঠিকভাবে লিখতে চেষ্টা করবে। গণিত বিষয়ও অনেকের কাছে ভীতিকর। ভয় না পেয়ে শিক্ষকদের নির্দেশিত নিয়মে অনুশীলন করলে অবশ্যই ভালো নম্বর পাবে। ভালো করে পাড়ো, আত্মবিশ্বাস বাড়াও, দেখবে এ পরীক্ষায় তোমরা অনেক ভালো জিপিএ অর্জন করবে।