প্রস্তুতি হতে হবে পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক, প্রতিষ্ঠাতা উপাচার্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি)পরীক্ষার ঠিক আগ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের কিছুটা পরিকল্পনা মাফিক অগ্রসর হতে হবে। বিশেষ করে প্রথমে রিভিশন রুটিন তৈরি করে সে অনুযায়ী অপেক্ষাকৃত দুর্বল অধ্যায়গুলো আগাগোড়া পড়তে হবে। সারা বছর ভালো প্রস্তুতি সত্ত্বেও পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে অপরিকল্পিতভাবে নতুন-পুরাতন সব অধ্যায় তড়িঘড়ি শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় কোনোটিই ভালোভাবে শেষ হয়নি।অনেকেই পরীক্ষাকেন্দ্রে গিয়ে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও উত্তরপত্রে তা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। বিশেষ করে স্কুল বা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর উত্তরপত্রের সঙ্গে বোর্ডের উত্তরপত্রের কভার পৃষ্ঠার সাদৃশ্য না থাকায় প্রয়োজনীয় তথ্য পূরণ বা ভরাট করতে ভুল করে। এ ছাড়া উত্তর প্রদানের ক্ষেত্রে নানা রকম অসতর্কতা এবং মার্জিন দেওয়া, প্রশ্নের নম্বর লেখা, উত্তরপত্রের সাজসজ্জাসহ সময় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় নম্বর অনেক কম আসে। এসব বিষয়ে সচেতন থাকতে হবে। শিক্ষক ও অভিভাবকদের উচিত ওই বিষয়ে শিক্ষার্থীদের বারবার সচেতন করা।