প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে নির্দিষ্ট ফিসহ আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃতি, পালি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের আবেদন ও রেজিস্ট্রেশন ফি ১০০ ও ৪৫০ টাকা এবং বিলম্বে রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।