প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘এস্টাবলিশমেন্ট অব কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল অ্যাট প্রাইম ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ জব্বার, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু সালেহ আবদুন নূর, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।