প্রাক প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এতে ১৩ হাজার ৯৭৪ জন শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হবে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd <http://www.dpe.gov.bd>) নির্বাচিত প্রার্থীদের ফল পাওয়া যাবে।