প্রাঙ্গণে মোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোশিও ক্যাম্পে চ্যাম্পিয়ন নর্থ সাউথ
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সম্প্রতি আয়োজন করেছিল সামাজিক সচেতনতা বৃদ্ধিবিষয়ক প্রতিযোগিতা—সোশিও ক্যাম্প ৭। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৭৩টি দলের মধ্যে প্রাথমিক বাছাই শেষে মূল পর্বে পা রাখে পাঁচটি দল। এই পর্বে প্রতিযোগিতার বিষয় ছিল ঢাকা শহরে যানবাহনের ভিড়। ২০ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমুল প্রতিযোগিতা শেষে প্রথম পুরস্কার ১ লাখ ২০ হাজার টাকা জিতে নেয় ‘টিম হোল্ড’। বিজয়ী দলের সদস্য ইশমাম ফাইয়াজ খান, ফারিহা নাজনিন ও ফারহিন আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের দল ‘টিম পেপার প্লেনস’ ও তৃতীয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম নাইন ওয়ান ওয়ান’।

.
.

সবুজের লড়াইয়ে নতুন নির্মাতারা
সবুজ পরিবেশ—এই ছিল বিষয়। এ বিষয়ের ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ১ লাখ টাকা জিতে নিয়েছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের দল ‘দ্য মেকার্জ’। ‘গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম কমপিটিশন ২০১৬’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ফেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (বাংলাদেশ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘হান্ড্রেড মাইলস’ এবং দ্বিতীয় রানারআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘পাথফাইন্ডার’। ২০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ৭৩টি দল অংশ নিয়েছিল।