প্রাথমিক আলোচনা ও প্রশ্নোত্তরের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাসৃজনশীল পদ্ধতি  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোভাবেই এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। গতকালের পর আজ ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণাকে আরও সুদৃঢ় করার জন্য নিচে প্রশ্নোত্তরের কৌশল আলোচনা করা হলো। নিচের অংশটি নির্দিষ্ট কোন প্রশ্নের উত্তরের জন্য নয়। ব্যবসা পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নোত্তরের কৌশল হিসেবে নিচের অংশটি নমুনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমরা কৌশলগুলো আয়ত্ত্ব করলে যে কোন প্রশ্নোত্তর নিজেদের মতো লিখতে পারবে। # নিচে ব্যবসা পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে উদ্দীপক, প্রশ্ন এবং সেই আলোকে নমুনা প্রশ্নোত্তরের কৌশল আলোচনা করা হলো। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।অন্যান্য ক্ষেত্রের মতো ব্যবসায় পরিচিতিও পরিবেশ দ্বারা প্রভাবিত। অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা ব্যবসায়ের কার্যকারিতাকে প্রভাবিত করে। জলবায়ু, অর্থ ও ব্যাংকব্যবস্থা, আইনশৃঙ্খলা, মানবসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান। বাংলাদেশের মানুষদের ধর্মীয় বিশ্বাস যেমন কিছু কিছু ব্যবসায়ের ক্ষেত্রে অন্তরায়, তেমনি ব্যবসায়ের সামগ্রিক উন্নয়নের জন্য রাজনৈতিক পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ।প্রশ্ন: ১. ব্যবসায়ের পরিবেশ বলতে কী বোঝায়? ১প্রশ্ন: ২. ব্যবসায়ের পরিবেশের উপাদানগুলোকে কোন কোন শ্রেণীতে ভাগ করা যায়? ২প্রশ্ন: ৩. জনগণের ধর্মীয় বিশ্বাস কীভাবে ব্যবসাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ৪ ‘ব্যবসায়ের উন্নতির জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উপাদানগুলোর উন্নয়ন জরুরি’—উক্তিটি মূল্যায়ন করো। ৪উত্তর প্রদানের সময় লক্ষনীয়: এক নম্বর প্রশ্নের উত্তরে তোমরা ব্যবসায় পরিবেশ বলতে সাধারণভাবে কী বোঝায়, তাই লিখবে। এ ক্ষেত্রে পরিবেশ বা ব্যবসায় কী লেখার কোনো প্রয়োজন নেই কিংবা ব্যবসায় পরিবেশের একাধিক সংজ্ঞা দেওয়ারও প্রয়োজন নেই। কারণ, মনে রাখবে এ প্রশ্নের জন্য মাত্র এক নম্বর বরাদ্দ। বেশি লিখলে সময় বেশি লাগবে।দুই নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে কত ভাগে ভাগ করা করা হয়েছে। সুতরাং যা চাওয়া হয়েছে তা-ই লিখবে। অপ্রাসঙ্গিক কথা লেখার দরকার নেই। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উত্তর হবে ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর নাম উল্লেখ করে প্রত্যেকটির দুই-তিনটি করে উদাহরণ দেওয়া।এখানে মনে রাখা দরকার জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ে সরাসরি থাকবে। সুতরাং যাদের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়া থাকবে তাদের উত্তর দিতে দেরি হবে না। কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই যেন অপ্রয়োজনীয় কথা লিখে সময় নষ্ট না করা হয়। তা ছাড়া অপ্রাসঙ্গিক কথা লিখলে মূল্যায়নকারী শিক্ষক বিরক্ত বোধ করেন।সৃজনশীল প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তৃতীয় ও চতুর্থ অংশটি। তৃতীয় অংশটি হলো প্রয়োগ স্তরের প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের এ অংশটি ভালো মানের উদ্দীপকের ওপর নির্ভরশীল। উদ্দীপকের আলোকে এ প্রশ্নের উত্তর দিতে হয়। এ ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়া উচিত। প্রশ্নটিতে কী চাওয়া হচ্ছে তা নিশ্চিত হওয়া গেলে উত্তর লেখা বেশ সহজ হয়। সবচেয়ে ভালো হবে প্রশ্নটিকে দুই-একবার বিশ্লেষণ করে মনে মনে একটি ছক অঙ্কন করে নেওয়া। এ প্রশ্নটির উত্তর কোনোক্রমেই পাঠ্যপুস্তকে সরাসরি থাকবে না, তবে এর ধারণা বা ইঙ্গিত থাকবে। পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালো করে পড়লে এবং সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকলে উত্তর দেওয়া অনেক সহজ হবে। মনে রাখতে হবে পাঠ্যপুস্তক থেকে অনুধাবন করা ধারণাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে তোমরা কতটা সৃজনশীল তা-ই পরিমাপ করা হবে। ওপরের উদাহরণের তৃতীয় প্রশ্নের উত্তর লিখতে প্রথমে তোমাদের ধর্মীয় বিশ্বাস কোন পরিবেশের উপাদান তা উল্লেখ করে বাংলাদেশের মানুষের প্রধান প্রধান ধর্মীয় বিশ্বাস কী তা উল্লেখ করতে হবে। পরে ওই সব ধর্মীয় বিশ্বাসের কারণে কোন কোন ব্যবসা এ দেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং কোন কোন ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারেনি উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে।চতুর্থ অংশটি হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। এ স্তরের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর বিচার-বিবেচনা করার ক্ষমতা, কোনো বিষয় বা ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, মূল্যায়ন করার দক্ষতা ইত্যাদি যাচাই করা হয়। উদাহরণের চার নম্বর প্রশ্নের উত্তরে ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো কী কী উল্লেখ করে নির্দিষ্টভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে হবে। ওই সব উপাদানের মধ্যে কোন উপাদানগুলোর উন্নয়ন আমাদের দেশের ব্যবসায়ের উন্নতির জন্য জরুরি এবং কীভাবে তা সম্ভব তা লিখতে পারলে এর যথার্থ উত্তর হবে। কারণ এ প্রশ্নের উত্তর কোনো অবস্থাতেই পাঠ্যবইয়ে সরাসরি থাকবে না। পাঠ্যপুস্তক যাদের ভালোভাবে পড়া থাকবে, যারা বিভিন্ন বিষয় নিয়ে সব সময় চিন্তা-ভাবনা করে, বিচার-বিশ্লেষণ করে, পাঠ্যপুস্তকের বাইরেও যারা পড়াশোনা করে, যাদের লেখালেখির অভ্যাস আছে তারা এ রকম প্রশ্নের জবাব লিখতে বেশি সক্ষম হবে।শেষ কথা: প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এ কথা মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে বর্তমানের তত্ত্ব, তথ্য ও সংজ্ঞা মুখস্থনির্ভরতার বিপরীতে তোমাদের চিন্তাশক্তির বিকাশ, বিশ্লেষণ, যুক্তিশীলতা ও কোনো কিছু মূল্যায়ন করার দক্ষতা বৃদ্ধি সর্বোপরি তোমাদের ভেতরকার সৃজনশীলতার বিকাশ সাধন। সৃজনশীল পদ্ধতি যথাযথ অনুশীলন ও প্রয়োগ সম্ভব হলে কোচিং, গৃহশিক্ষক ও নোট-গাইডের ওপর তোমাদের ও তোমাদের অভিভাবকদের নির্ভরশীলতা কমে আসবে। তোমরা আশাবাদী, আত্মবিশ্বাসী, ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ও যুক্তিশীল হবে।