প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

# কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন: চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।
উত্তর: সূর্যতাপে পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। ক্ষুদ্র পনিকণা একত্র হয়ে আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়।

মেঘের পানিকণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে। আবার বায়ুপ্রবাহের কারণে জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। সেখানে মেঘের পানিকণা ঠাণ্ডায় বরফে পরিণত হয়।
এ বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা ঘেঁষে ছোট পাহাড়ি নদীর উত্পত্তি হয়। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মেশে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।

প্রশ্ন: বায়ুতে সব সময় কিছু জলীয় বাষ্প থাকে, তা কীভাবে প্রমাণ করবে?
উত্তর: একটি কাচের গ্লাসে এক টুকরা বরফ নিয়ে কিছুক্ষণ রেখে দিই দেখা যাবে গ্লাসের বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমেছে।
হাত দিয়ে গ্লাসটি ধরে নিশ্চিত হই, এ পানি গ্লাসের ভেতরের বরফ থেকে আসেনি। কারণ, গ্লাসের ভেতর থেকে পানি বাইরে আসতে পারে না। বরফের ঠাণ্ডায় গ্লাসটি ঠাণ্ডা হয়েছে। আর সে ঠাণ্ডার স্পর্শে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে জমেছে।
এভাবেই বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করা যায়।

প্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের বাইরের গায়ে পানি জমে কেন?
উত্তর: বায়ুতে সব সময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। এ জলীয় বাষ্প ঠাণ্ডা গ্লাসের বাইরের পৃষ্ঠে লেগে ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়। এজন্য কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের বাইরের গায়ে পানি জমে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়