বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে কী করে থাকে?
ক. শোষণ খ. বিকিরণ
গ. সংশ্লেষণ ঘ. সংযোজন
২। পরিবেশের সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?
ক. বিদ্যুৎ খ. পানি গ. চুন ঘ. মাটি
৩। নিচের কোন উদ্ভিদে ক্লোরোফিল নেই?
ক. ছত্রাক খ. ফার্ন গ. মরিচ ঘ. বেগুন
৪। একটি উদ্ভিদের কোন অংশে সবুজ কণিকা রয়েছে?
ক. কাণ্ডে খ. মূলে গ. পাতায় ঘ. ফুলে
৫। উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে নিচের কোনটি?
ক. অক্সিজেন খ. ক্লোরোফিল
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
৬। একটি বড় প্রাণী একটি ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, একে তুমি কী বলবে?
ক. খাদ্যগ্রহণ খ. খাদ্য শৃঙ্খল
গ. আহার ঘ. খাদ্যজাল
৭। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় বাতাসে ছাড়ে—
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন কণা ঘ. নাইট্রোজেন
৮। নিচের কোন উদ্ভিদটি খাদ্য প্রস্ত্তত করতে পারে না?
ক. শৈবাল খ. ফার্ন গ. স্পাইরোগাইরা ঘ. ছত্রাক
৯। সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী তৈরি করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. খাদ্য ঘ. কার্বন ডাই-অক্সাইড
১০। শক্তির প্রধান উৎস কী?
ক. বিদ্যুৎ খ. তেল গ. সূর্য ঘ. কয়লা
১১। কোনটি বাহক পাখি দ্বারা অন্যত্র বংশবিস্তার করে?
ক. পেয়ারা খ. কামরাঙ্গা গ. নারকেল ঘ. নিম
১২। কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি ঘটে থাকে?
ক. শ্বসন খ. প্রস্বেদন গ. অভিস্রবণ ঘ. পরাগায়ন
১৩। কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের জন্য কোনটি একে অন্যের ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. উদ্ভিদ ও প্রাণী ঘ. জড় ও জীব
১৪। গাছপালা খাদ্য প্রস্ত্ততের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে থাকে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. ক্লোরোফিল
১৫। খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?
ক. ফড়িং খ. সবুজ উদ্ভিদ গ. ব্যাঙাচি ঘ. কেঁচো
১৬। একটি উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কখন ঘটে থাকে—
ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে
১৭। উদ্ভিদের পরাগায়ন ঘটে কিসের মাধ্যমে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি
গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
১৮। তোমার আশেপাশের পরিবেশে দেখবে খাদ্যশৃঙ্খল রয়েছে—এরা একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একে তুমি কী বলবে?
ক. খাদ্য গ্রহণ খ. খাদ্য প্রদান
গ. খাদ্যজাল ঘ. শোষণ
১৯। উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস গ. শিরা ঘ. ক্লোরোফিল
২০। উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পানি গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেন
২১। উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ
২২. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ কী?
ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না
খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে না
গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য
ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
২৩. কোনগুলো একে অপরের ওপর নির্ভরশীল বলে তুমি মনে কর?
ক. মানুষ ও ছাগল খ. গরু ও ছাগল
গ. হাঁস ও মুরগি ঘ. উদ্ভিদ ও প্রাণী
২৪. দিনের বেলা উদ্ভিদ সূর্যের আলোর সাহাযে্য তৈরি করা খাদ্য কী করে থাকে—
ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে ঘ. মাটিতে মিশে যায়
২৫. জড় পরিবেশের উপাদান কোনগুলো?
ক. আম ও জামগাছ খ. বাঘ ও সিংহ।
গ. পাহাড় ও সমুদ্র ঘ. পুকুর ও মাছ।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. গ।
শিক্ষক