প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১. কিসের কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর: খ. ইটের ভাটায় ইট পোড়ানো
২. বর্তমানে বায়ু, পানি ও মাটি দুষিত হওয়ার প্রধান কারণ কী?
ক. জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
উত্তর: ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩. কিসের ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়?
ক. জৈব সার খ. গোবর
গ. কম্পোস্ট সার
ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
উত্তর: ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
৪. বায়ু দূষিত হওয়ার কারণ—
ক. রাসায়নিক সার
খ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন
গ. গাড়ির হর্ন বাজানো
ঘ. পলিথিন
উত্তর: খ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন
৫. মাটি দূষণ হয়—
ক. ভাটায় ইট পোড়ালে
খ. গৃহের উচ্ছিষ্ট আর্বজনা
গ. প্লাস্টিকের কারণে
ঘ. পচা জলাশয়ের পানির জন্য
উত্তর: গ. প্লাস্টিকের কারণে
৬. ঢাকা শহরে বায়ু দূষণের অন্যতম কারণ—
ক. পলিথিন খ. প্লাস্টিক গ. বাস ঘ. মাইক
উত্তর: গ. বাস
৭. যে কারণে পানি দূষিত হয়?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ ঘ. যানবাহন চালানো
উত্তর: গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ
৮. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কারণে কী হয়?
ক. মাটি দূষণ খ. বায়ূ দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ক. মাটি দূষণ
৯. কোনটির কারণে শহরে শব্দ দূষণ হয়?
ক. ইটের ভাটায় ইট পোড়ানো
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহন চালানো
ঘ. উচ্চস্বরে মাইক বাজানো
উত্তর: ঘ. উচ্চস্বরে মাইক বাজানো
১০. পরিবেশ দূষণের জন্য মানুষ সৃষ্ট কারণ কোনটি?
ক. নদীতে গোসল করা
খ. বিনা প্রয়োজনে গাছাপালা কেটে ফেলা
গ. নদীর উপর ব্রিজ নির্মাণ
ঘ. জমি চাষাবাদ করা
উত্তর: খ. বিনা প্রয়োজনে গাছাপালা কেটে ফেলা
১১. ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
গ. যানবাহন চালানো
ঘ. বাসগৃহ নির্মাণ
উত্তর: খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
১২. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে কিসের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে?
ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট
গ. যানবাহন ঘ. জলজ প্রাণী
উত্তর: ঘ. জলজ প্রাণী
১৩. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশী
উত্তর: খ. লাল
১৪. মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে কোনটি?
ক. নদীর উপর ব্রিজ নির্মাণ
ক. কলকারখানার শব্দ
গ. ভাটায় ইট পোড়ানোর শব্দ
ঘ. অপরিকল্পিত বাসগৃহ নির্মাণ
উত্তর: ক. কলকারখানার শব্দ
১৫. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কারণ কী?
ক. বায়ূ দূষণ খ. মাটি দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ঘ. শব্দ দূষণ
১৬. কোনটি মানুষের কানের ক্ষতির সঙ্গে সম্পর্কিত?
ক. মাটি খ. শব্দ গ. পানি ঘ. বায়ু
উত্তর: খ. শব্দ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক