প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

.
.

১৭. রাস্তায় চলার সময় হঠাৎ একটি বাসের চাকা ফুটো হয়ে গেল এবং প্রচণ্ড শব্দ হলো। এ শব্দে আশপাশের মানুষের কোন ধরনের সমস্যা হতে পারে?
ক. লিভার খ. কিডনি
গ. মানসিক ও শারীরিক ঘ. পাকস্থলী
উত্তর: গ. মানসিক ও শারীরিক
১৮. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কী করতে হবে?
ক. কলকারখানার বর্জ্য নদীতে ফেলতে হবে
খ. বেশি করে গাছ কাটতে হবে
গ. বৃক্ষরোপণ ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে।
উত্তর: ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে।
১৯. পরিবেশ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক. বনজঙ্গল কাটা বন্ধ করা
খ. নদী ভরাট বন্ধ করা
গ. কলকারখানা স্থাপন না করা
ঘ. সবাইকে সচেতন করে তোলা
উত্তর: ঘ. সবাইকে সচেতন করে তোলা
২০. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বন্যা খ. নির্মল বায়ু
গ. উর্বর মাটি ঘ. বিশুদ্ধ পানি
উত্তর: ক. বন্যা
২১. কোনটি মাটি দূষণের জন্য দায়ী?
ক. পলিথিন খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া
উত্তর: ক. পলিথিন
২২. জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে কোনটি হতে পারে?
ক. দূষণ খ. পানি দূষণ গ. বায়ু দূষণ ঘ. খাদ্য দূষণ
উত্তর: খ. পানি দূষণ।
২৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?
ক. গাছ কাটা খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. কলকারখানা
উত্তর: গ. জনসংখ্যা বৃদ্ধি ।
অধ্যায়-৩
১। কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ?
ক. কার্বাইড খ. জিঙ্ক ট্যাবলেট
গ. আর্সেনিক ঘ. ব্লিচিং পাউডার।
উত্তর: ঘ. ব্লিচিং পাউডার।
২। একটি গ্রামে বিশুদ্ধ পানির খুব অভাব। সেখানে তুমি পানি বিশুদ্ধকরণের জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করবে?
ক. ফিটকিরি খ. জিঙ্ক গ. আয়রন ঘ. ট্যালোরিন
উত্তর: ক. ফিটকিরি।
৩। মাটি থেকে কোনটি পানি ও পুষ্টি গ্রহণ করে থাকে?
ক. উদ্ভিদ খ. ব্যাঙ গ. মরু উদ্ভিদ ঘ. জলজ প্রাণী
উত্তর: ক. উদ্ভিদ।
৪। দূষিত পানিতে গোসল করলে কোন রোগ হতে পারে?
ক. গলগন্ড খ. মাথাব্যথা গ. চর্মরোগ ঘ. কলেরা
উত্তর: গ. চর্মরোগ
৫। দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?
ক. পেটের পীড়া খ. বসন্ত
গ. আর্সেনোকোসিস ঘ. হুপিংকাশি
উত্তর: ক. পেটের পীড়া
৬। দূষিত পানি কিসের জন্য ক্ষতিকর?
ক. জীবনের খ. উদ্ভিদের গ. প্রাণীর ঘ. জমির
উত্তর: ক. জীবনের।
৭। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
ক. ছাঁকন খ. থিতানো গ. ফুটানো ঘ. ফিল্টারিং
উত্তর: গ. ফুটানো।
৮। পানি ফুটতে শুরু করার পর আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?
ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট
গ. ৩০ মিনিট ঘ. ৪০ মিনিট
উত্তর: খ. ২০ মিনিট।
৯। বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয় কোনটি?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. জলীয়বাষ্প ঘ. নাইট্রোজেন
উত্তর: গ. জলীয়বাষ্প।
১০। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
ক. বৃষ্টিতে খ. বরফে
গ. জলীয়বাষ্পে ঘ. হিলিয়ামে
উত্তর: খ. বরফে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক