প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১১। বায়ুপ্রবাহের কারণে মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়—
ক. বরফ
খ. জলীয়বাষ্প
গ. কাবর্ন ডাই-অক্সাইড
ঘ. ক্ষুদ্র পানিকণা
উত্তর: খ. জলীয়বাষ্প
১২। মেঘের পানিকণাগুলো কী কারণে বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে?
ক. খুব বেশি গরমে
খ. খুব বেশি ঠান্ডায়
গ. খুব বেশি প্রবাহে
ঘ. খুব বেশি ঘূর্ণনে
উত্তর : খ. খুব বেশি ঠান্ডায়
১৩। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় কিসের কারণে?
ক. সূর্যের খ. চাঁদের
গ. বায়ুপ্রবাহের ঘ. পৃথিবীর ঘূর্ণন
উত্তর: গ. বায়ুপ্রবাহের
১৪। পুকুরের পানিদূষণের কারণ কোনটি?
ক. পাট পচানো
খ. শিল্পকারখানা স্থাপন
গ. গোসল করা
ঘ. হাসপাতালের বর্জ্য
উত্তর: ক. পাট পচানো
১৫। আর্সেনিকমুক্ত নলকূপে কোন রঙের চিহ্ন থাকে?
ক. লাল খ. সবুজ
গ. হলুদ ঘ. গোলাপি
উত্তর: খ. সবুজ
১৬। আর্সেনিক কোন ধরনের পদার্থ?
ক. খনিজ লবণ খ. বিষাক্ত
গ. জিঙ্ক ঘ. কার্বাইড
উত্তর: খ. বিষাক্ত
১৭। পানিতে আর্সেনিক আছে কি না, তা বোঝার উপায় কী?
ক. চোখে দেখে খ. হাতে নিয়ে
গ. মুখে দিয়ে ঘ. পরীক্ষা করে
উত্তর: ঘ. পরীক্ষা করে
১৮। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় কোনটি হয়?
ক. এলার্জি খ. বসন্ত
গ. ঘা ঘ. কিছুই হয় না
উত্তর: গ. ঘা
১৯। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত
গ. ছোঁয়াচে ঘ. সংক্রামক
উত্তর: ক. পানিবাহিত
২০। আর্সেনোকোসিস রোগের কারণ কোনটি?
ক. পানিতে দস্তার মিশ্রণ
খ. পানিতে জিঙ্কের মিশ্রণ
গ. আর্সেনিকযুক্ত পানি পান
ঘ. আয়রনযুক্ত পানি পান
উত্তর: গ. আর্সেনিকযুক্ত পানি পান।
শিক্ষক