প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: বায়ুর উপাদানগুলো আমাদের বেঁচে থাকতে কীভাবে সাহায্য করে ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুর প্রধান উপাদানগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প।
বায়ুর এই প্রধান উপাদানগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।
শ্বাস নেওয়ার জন্য আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে। এই শক্তি আমাদের শরীরকে গরম রাখে। শ্বাসকষ্টের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়। পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ গ্রহণ করে। এ মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। নাইট্রোজেন উদ্ভিদের অন্যতম পুষ্টি উপাদান। উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে আমরা জীবনধারণ করি। কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদ শোষণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এই উদ্ভিদ না বাঁচলে আমরা অক্সিজেন পেতাম না। ফলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এ ছাড়া জলীয় বাষ্প পানির একটি অন্যতম উৎস, যা বৃষ্টিপাত ঘটায়।
প্রশ্ন: বায়ুদূষণ রোধের উপায়গুলো লেখ।
উত্তর: বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের হাত থেকে বাঁচার জন্য বায়ুদূষণ রোধ করা দরকার। নিচের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যায়—
১. কালো ধোঁয়া উৎপাদন করে—এমন যানবাহন ব্যবহার বন্ধ করা।
২. ইটের ভাটা লোকালয় হতে দূরে স্থাপন করা।
৩. কম জ্বালানি ব্যবহৃত হয়—এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা।
৪. জ্বালানি হিসেবে নির্বিচারে গাছের কাঠ ব্যবহার করা থেকে বিরত থাকা।
৫. ধূমপান না করা, বিশেষ করে অন্য মানুষের নিকটে বা বদ্ধ স্থানে ধূমপান না করা।
৬. রান্নাঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করা।
৭. রান্নার কাজে উন্নত চুলা ব্যবহার করা।
৮. বনভূমি সংরক্ষণ ও নতুন গাছ লাগিয়ে বনভূমি সৃষ্টি করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা