সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
সংক্ষেপে উত্তর দাও:
প্রশ্ন: পরিবেশ কীভাবে গঠিত হয়?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে সব মিলেই গঠিত হয় আমাদের পরিবেশ।
প্রশ্ন: জীব পরিবেশ কীভাবে গঠিত হয়?
উত্তর: জীব তথা উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত হয় জীব পরিবেশ।
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
প্রশ্ন: শ্বসনকাজ পরিচালনার জন্য উদ্ভিদ বায়ু থেকে কোনো গ্যাস গ্রহণ করে?
উত্তর: শ্বসনকাজ পরিচালনার জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে।
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে?
উত্তর: সবুজ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামের সবুজ কণিকা থাকে। উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে।
প্রশ্ন: পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়। যথা— ক. জীব পরিবেশ ও খ. জড় পরিবেশ।
প্রশ্ন: জীব পরিবেশের কয়েকটি উপাদান উল্লেখ করো।
উত্তর: জীব পরিবেশের উপাদানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানুষ, পশুপাখি, জীবজন্তু, গাছপালা প্রভৃতি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক