প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

সংক্ষেপে উত্তর দাও:
প্রশ্ন: জড় পরিবেশের কয়েকটি উপাদান উল্লেখ করো।
উত্তর: জড় পরিবেশের উপাদানগুলো হচ্ছে পুকুর, নদী, পাহাড়, সমুদ্র, আলো, বায়ু, তাপ প্রভৃতি।
প্রশ্ন: ক্লোরোফিল কী?
উত্তর: ক্লোরোফিল হলো একটি সবুজ কণিকা, যা উদ্ভিদের পাতায় থাকে।
প্রশ্ন: শক্তির প্রধান উত্স কী?
উত্তর: শক্তির প্রধান উত্স হলো সূর্য।
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর বিনিময়কৃত গ্যাস দুটির নাম লেখো।
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিনিময়কৃত দুটি গ্যাস হচ্ছে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন।
প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী?
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে।
প্রশ্ন: খাদ্যজাল কী?
উত্তর: প্রকৃতিতে বিভিন্ন খাদ্যশৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। খাদ্যশৃঙ্খলের এ ধরনের সংযুক্তি হলো খাদ্যজাল।
প্রশ্ন: উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন কোনটি?
উত্তর: উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন বায়ুর কার্বন ও ডাই-অক্সাইড ও পানি।
প্রশ্ন: উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন কোনটি?
উত্তর: প্রাণীর মলমূত্র ও মৃত প্রাণীদেহ মাটির উর্বরতা বাড়ায় এগুলো উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক