প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১ ও ২
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

সংক্ষেপে উত্তর দাও:
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী কোন পরিবেশের অন্তর্গত?
উত্তর: উদ্ভিদ ও প্রাণী জীব পরিবেশের অন্তর্গত।
প্রশ্ন: প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল কেন?
উত্তর: প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল কারণ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ পারে।
প্রশ্ন: উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উত্পাদন করে।
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন কোন উপাদান প্রয়োজন?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, পানি, আলো, তাপ ইত্যাদি উপাদান প্রয়োজন।
প্রশ্ন: উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম কী?
উত্তর: উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম হলো ক্লোরোফিল।

অধ্যায়-২
প্রশ্ন: পরিবেশ পরিবর্তনের মূল কারণ কী?
উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদানের নানামুখী ব্যবহারই পরিবেশ পরিবর্তনের মূল কারণ।
প্রশ্ন: শব্দদূষণের জন্য দায়ী একটি কারণ উল্লেখ করো।
উত্তর: শব্দদূষণ ঘটার জন্য দায়ী বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো।
প্রশ্ন: বায়ুদূষণের জন্য একটি কারণ উল্লেখ করো।
উত্তর: বায়ুদূষণের জন্য একটি কারণ হলো ইটভাটায় ইট পোড়ানো।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক