প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২ ও ৩

প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-২
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটি দূষিত হয়?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে বায়ু, মাটি, পানি দূষিত হয়।
প্রশ্ন: পানি দূষণের জন্য দায়ী বিষয় কী কী?
উত্তর: পানি দূষণের জন্য দায়ী বিষয়গুলো হলো রাসায়নিক সার ও কীটনাশক, মানুষের মলমূত্র, কলকারখানার বর্জ্য, বাড়িতে ব্যবহূত বিভিন্ন বর্জ্য ইত্যাদি।
প্রশ্ন: পরিবেশ কী?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে, তার সবকিছু নিয়েই পরিবেশ।
প্রশ্ন: পরিবেশ দূষণ কী?
উত্তর: পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
প্রশ্ন: বায়ুদূষণ কী?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: দূষিত পানি কাকে বলে?
উত্তর: পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলে।
প্রশ্ন: শব্দদূষণ কাকে বলে?
উত্তর: জোরে আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দ যখন মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে তখন তাকে শব্দদূষণ বলে।
প্রশ্ন: বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়?
উত্তর: বনভূমি ও গাছপালা কমে গেলে তাপমাত্রা বেড়ে যায়।
প্রশ্ন: পরিবেশদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: পরিবেশদূষণের দুটি কারণ হলো—
১. কলকারখানার কাঁলো ধোঁয়া
২. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার।

অধ্যায়-৩
প্রশ্ন: উদ্ভিদ থেকে আমরা কী পাই?
উত্তর: উদ্ভিদ থেকে আমরা কাঠ, পাতা ও ফল খাবার হিসেবে পাই।
প্রশ্ন: আমরা শুকনা ও শক্ত খাদ্য খেতে পারি কেন?
উত্তর: শুকনা ও শক্ত খাদ্য গ্রহণের পর পানি খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে। ফলে আমরা শুকনা ও শক্ত খাদ্য খেতে পারি।
প্রশ্ন: সুস্থভাবে বেঁচে থাকার জন্য কী করতে হবে?
উত্তর: সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আমাদের কোন পানি খাওয়া উচিত?
উত্তর: আমাদের নিরাপদ পানি খাওয়া উচিত।
প্রশ্ন: আর্সেনিক কী জাতীয় পদার্থ?
উত্তর: আর্সেনিক বিষাক্ত পদার্থ।
প্রশ্ন: আর্সেনিকযুক্ত নলকূপগুলোকে কীভাবে চিহ্নিত করা হয়?
উত্তর: আর্সেনিকযুক্ত নলকূপ লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।
প্রশ্ন: পানির পাঁচটি উেসর নাম লেখো।
উত্তর: পানির পাঁচটি উত্স হলো পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্র।
প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: পানির এক উত্স থেকে অন্য উেস চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।
প্রশ্ন: দূষিত পানি কী?
উত্তর: যে পানিতে ক্ষতিকর কোনো কিছু মিশে থাকে, সে পানিই দূষিত পানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক