প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৩
প্রশ্ন: আর্সেনিকযুক্ত পানি পান করলে কী হয়?
উত্তর: আর্সেনিকযুক্ত পানি পান করলে আর্সেনিকোসিস রোগ হয়।
প্রশ্ন: আর্সেনিকোসিস কী?
উত্তর: আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ের তালুতে এক ধরণের ঘাঁ দেখা দেয়। এ রোগকে আর্সেনিকোসিস বলে।
প্রশ্ন: পানিকে পুরোপুরি নিরাপদ করতে হলে কী করতে হবে?
উত্তর: পানিকে পুরোপুরি নিরাপদ করতে হলে পানিকে ফুটাতে হবে।
প্রশ্ন: হ্যালোজেন ট্যাবলেট কখন ব্যবহার করা হয়?
উত্তর: বন্যা বা জলোচ্ছ্বাসের সময় যখন ফুটিয়ে পানি বিশুদ্ধ করা যায় না তখন হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়।
প্রশ্ন: মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্পে পরিণত হয় যা বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র পানিকণাগুলো একত্র হয়ে মেঘের সৃষ্টি করে।
প্রশ্ন: দূষিত পানি চেনার দুটি উপায় লেখো।
উত্তর: পানি দেখেও কিছুটা ধারণা করা যায় যে তা দূষিত না নিরাপদ। দূষিত পানি চেনার দুটি উপায় হলো—
১. দূষিত পানি ময়লাযুক্ত থাকে
২. দূষিত পানি অনেক সময় রঙিনও থাকতে পারে।
প্রশ্ন: পানি দূষণের একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো।
উত্তর: পানি সব সময় যে মানবসৃষ্ট কারণে দূষিত হয়, তা নয়। পানি দূষণের কিছু প্রাকৃতিক কারণও রয়েছে। পানি দূষণের একটি অন্যতম প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা বা জলোচ্ছ্বাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক