প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-৪
প্রশ্ন: আমাদের চারদিক থেকে কী ঘিরে আছে।
উত্তর: আমাদের চারদিক থেকে ঘিরে আছে বায়ু।
প্রশ্ন: বায়ুর আবরণকে কী বলে?
উত্তর: বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।
প্রশ্ন: মাটিকণার ফাঁকে ফাঁকে কী থাকে?
উত্তর: মাটিকণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে।
প্রশ্ন: বায়ুতে কী থাকে?
উত্তর: বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয়বাষ্প থাকে।
প্রশ্ন: বায়ু থেকে আমরা কী গ্রহণ করি?
উত্তর: বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: আমাদের শরীরে কীভাবে শক্তি উত্পন্ন হয়?
উত্তর: অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শরীরে শক্তি উত্পাদন করে।
প্রশ্ন: কী ছাড়া আগুন জ্বলে না?
উত্তর: অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না।
প্রশ্ন: জ্বালানি পুড়িয়ে কী করি?
উত্তর: জ্বালানি পুড়িয়ে কলকারখানা চালাই, গাড়ি চালাই ও বিদ্যুত্ উত্পাদন করি।
প্রশ্ন: বায়ুর দুটি উপাদানের নাম লেখো।
উত্তর: বায়ুর দুটি উপাদানের নাম হলো—
১. অক্সিজেন ও ২. নাইট্রোজেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক