সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: আগুন দিয়ে আমরা কী করি?
উত্তর: আগুন দিয়ে আমরা খাবার রান্না করি ও পানি ফোটাই।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের অক্সিজেন দেওয়া হয়।
প্রশ্ন: কোমলপানীয় বোতলের ছিপি খুললে বুদ্বুদ উঠে কেন?
উত্তর: কোমলপানীয়র বোতলের ছিপি খুললে বুদ্বুদ উঠে কার্বন ডাই-অক্সাইডের জন্য।
প্রশ্ন: আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।
প্রশ্ন: ইউরিয়া কী?
উত্তর: ইউরিয়া হলো এক প্রকার রাসায়নিক সার।
প্রশ্ন: ইউরিয়া সার কেন ব্যবহার করা হয়?
উত্তর: ইউরিয়া সার গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়।
প্রশ্ন: ইউরিয়া সার প্রস্ত্তত করা হয় কী দিয়ে?
উত্তর: ইউরিয়া সার প্রস্ত্তত করা হয় নাইট্রোজেন থেকে।
প্রশ্ন: কোন গ্যাস বায়ু থেকে ভারী?
উত্তর: কার্বন ডাই-অক্সাইড বায়ু থেকে ভারী।
সহকারী শিক্ষক