সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৪ ও ৫
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৪
প্রশ্ন: বায়ুদূষণ কী?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদানের সাথে কলকারখানা, গাড়ি, ইটের ভাটাসহ বিভিন্ন উত্স থেকে কালো ধোঁয়ার কার্বন মনোক্সাইড, কার্বন কণা ও কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: কার্বন মনোক্সাইড কোন ধরনের গ্যাস?
উত্তর: কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস।
প্রশ্ন: দূষিত বায়ু কী?
উত্তর: কলকারখানা, গাড়ি, ইটের ভাটাসহ বিভিন্ন উত্স থেকে কালো ধোঁয়ার কার্বন মনোক্সাইড, কার্বন কণা, কার্বন ডাই অক্সাইড ও রোগ জীবাণু মিশ্রিত বায়ুকে দূষিত বায়ু বলে।
প্রশ্ন: বায়ুপ্রবাহ কী?
উত্তর: বায়ু স্বাভাবিকভাবে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে চলাচল করে। একে বায়ুপ্রবাহ বলে।
প্রশ্ন: বায়ুতে সালফার পুড়ে কী উত্পন্ন করে?
উত্তর: বায়ুতে সালফার পুড়ে সালফারের অক্সাইড উত্পন্ন করে।
প্রশ্ন: ভেজা কাপড় রোদে ও খোলা জায়গায় শুকাতে দিই কেন?
উত্তর: ভেজা কাপড় রোদে ও খোলা জায়গায় শুকাতে দিই, কারণ খোলা জায়গায় তাপের কারণে কাপড় থেকে পানি বাষ্পাকারে বায়ুতে মিশে যায়। ফলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।
প্রশ্ন: অগ্নিনির্বাপণ যন্ত্র কীভাবে কাজ করে?
উত্তর: অগ্নিনির্বাপণ যন্ত্রে বিদ্যমান কার্বন ডাই-অক্সাইড গ্যাস অক্সিজেন অপেক্ষা ভারী। তাই অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস ছড়িয়ে দিলে তা আগুনের ওপর একটি আবরণ তৈরি করে, যা অক্সিজেনকে আগুনের সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে আগুন নিভে যায়। এভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়।
প্রশ্ন: অগ্নিনির্বাপণ যন্ত্রে মজুতকৃত গ্যাসটির নাম কী?
উত্তর: অগ্নিনির্বাপণ যন্ত্রে মজুতকৃত গ্যাসটির নাম হলো কার্বন ডাই-অক্সাইড গ্যাস।
প্রশ্ন: বায়ুবাহিত দুটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুবাহিত দুটি রোগের নাম হলো যক্ষ্মা ও বসন্ত।
প্রশ্ন: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে শক্তি উত্পাদন করে কোন যন্ত্র?
উত্তর: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে শক্তি উত্পাদন করে বড় চরকা বা টারবাইন।
প্রশ্ন: অক্সিজেন কীভাবে শক্তি উত্পাদন করে?
উত্তর: অক্সিজেন খাদ্য ভেঙে শক্তি উত্পাদন করে।
অধ্যায়-৫
প্রশ্ন: পরমাণু কী?
উত্তর: পদার্থের ক্ষুদ্রতম কণাই পরমাণু।
প্রশ্ন: পদার্থের দশা কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: পদার্থের দশা দুটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা: ১. পরমাণুর বিভিন্নতা ও ২. পরমাণুসমূহের বিন্যাস।
প্রশ্ন: সৌরবিদ্যুত্ উত্পাদনকালে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে?
উত্তর: সৌরবিদ্যুত্ উত্পাদনকালে আলোক শক্তি প্রথমে তাপশক্তিতে রূপান্তরিত হয়, পরে তা আবার বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক