প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫

প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: পদার্থ কী?
উত্তর: যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং যা বলপ্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে।
প্রশ্ন: সৌরবিদ্যুত্ কী?
উত্তর: সূর্যের আলো থেকে যে বিদ্যুত্ উত্পাদন করা হয়, তা-ই সৌরবিদ্যুত্।
প্রশ্ন: তাপের পরিবহন কী?
উত্তর: যে পদ্ধতিতে তাপ কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে সঞ্চালিত হয় তাকে তাপের পরিবহন বলে।
প্রশ্ন: তাপের পরিচলন কী?
উত্তর: তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাওয়ার প্রক্রিয়াই তাপের পরিচলন।
প্রশ্ন: বিকিরণ কী?
উত্তর: তাপ ও আলোক তরঙ্গ শূন্য মাধ্যমে সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াই বিকিরণ।
প্রশ্ন: তাপসঞ্চালন কী?
উত্তর: উচ্চ তাপমাত্রার অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রার অঞ্চলে তাপ প্রবাহিত হওয়ার ঘটনাই হলো তাপ সঞ্চালন।
প্রশ্ন: শক্তি খরচের দুটি উদাহরণ লেখো।
উত্তর: শক্তি খরচের দুটি উদাহরণ হচ্ছে—
১. স্প্রিংয়ের সঙ্গে ভারী বস্তুকে নিচে থেকে ওপরের তোলা ও ২. বাষ্পচালিত ইঞ্জিন দ্বারা ট্রেন চালানো।
প্রশ্ন: সূর্যালোকের কয়েকটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: পৃথিবীর সব শক্তির উত্স হলো সূর্য। সূর্যলোককে কাজে লাগিয়ে আমরা নানা রকম কাজ করে থাকি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ফসল ফলানো, ধান শুকানো, কাপড় শুকানো, সৌরবিদ্যুত্ তৈরি প্রভৃতি।
প্রশ্ন: শক্তি রূপান্তরের দুটি উদাহরণ দাও।
উত্তর: শক্তির একটি বড় বৈশিষ্ট্য হলো একে ধ্বংস করা যায় না, আবার সৃষ্টিও করা যায় না। শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। শক্তি রূপান্তরের দুটি উদাহরণ হলো: ১. কয়লা পুড়িয়ে তাপ উত্পন্ন করা এবং ২. জেনারেটর চালিয়ে বিদ্যুত্ তৈরি করা।
প্রশ্ন: কঠিন বস্তুর দৃঢ়তা কীরূপ?
উত্তর: কর্িঠন দশায় পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট দশায় সাজানো থাকে। এই দশায় পরমাণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কম হয়। ফলে পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় হয়। তাই কঠিন পদার্থের দৃঢ়তা তরল বা বায়বীয় পদার্থের তুলনায় অনেক বেশি।
প্রশ্ন: কয়লা ও হীরার মধ্যে পার্থক্য কী?
উত্তর: কয়লা ও হীরা উভয়ই কার্বন মৌলের পরমাণু দ্বারা গঠিত। তবে কার্বন পরমাণুর বিন্যাসের ভিন্নতার কারণে এরা ভিন্ন ধর্ম প্রদর্শন করে। যেমন হীরা অনেক শক্ত হলেও কয়লা বেশ নরম।
প্রশ্ন: পদার্থের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: সব পদার্থ পরমাণু দ্বারা গঠিত, যা অবিভাজ্য। পদার্থের তিনটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে—
১. পদার্থের ওজন আছে; ২. পদার্থ জায়গা দখল করে এবং ৩. পদার্থ বলপ্রয়োগে পরিবর্তিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক