প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নোত্তরের নম্বর ১।

প্রশ্ন: সুষম খাদ্য বলতে কী বোঝো?
উত্তর: যেসব খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান অর্থাত্ শর্করা, আমিষ স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকে, সেসব খাদ্যকে সুষম খাদ্য বলে। সুস্থ, সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।

প্রশ্ন: কোন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা যায়?
উত্তর: উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে আটকিয়ে খাদ্য বিদেশে রপ্তানি করা যায়।

প্রশ্ন: খাদ্যের মধ্যে ভেজাল হিসেবে কী কী মেশানো হয়?
উত্তর: খাদ্যের মধ্যে ভেজাল হিসেবে মেশানো হয়, ফরমালিন, কৃত্রিম রং, ইটের গুঁড়া, রঙিন কাঠের গুঁড়া, কাপড়ের রং, কৃত্রিম মিষ্টি দ্রব্য, বিষাক্ত পাউডার, ক্যালশিয়াম কার্বাইড ইত্যাদি।

প্রশ্ন: পাঁচটি জাঙ্কফুডের নাম লেখো।
উত্তর: পাঁচটি জাঙ্কফুডের নাম হলো:
১. আলুর চিপস ২. বার্গার ৩. ক্যান্ডি ৪. কোমল পানীয় ৫. চকলেট

প্রশ্ন: কৃত্রিম রং ও রাসায়নিক যুক্ত খাবার খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে?
উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক যুক্ত খাবার খেলে—
১. লিভার ও কিডনি অকার্যকর হতে পারে
২. শরীরের বৃদ্ধি কমে যেতে পারে।
৩. অ্যাজমা ও ক্যানসার রোগ হতে পারে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা