রচনামূলক প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নোত্তরের নম্বর ৫।
প্রশ্ন: বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা করো।
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়। যেমন:
১। খাদ্যের বৈশিষ্ট্য বা গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চতাপে শুকিয়ে সংরক্ষণ করা যায়। যেমন: মুড়ি, খই, আমসত্ত্ব ইত্যাদি।
২। খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেমন মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি।
৩। বরফ জমানো ঠান্ডা তাপে জীবাণু জন্মায় না। এভাবে মাছ, মাংস মটরশুঁটি, গাজর, টমেটো, ঢ্যাঁড়স ইত্যাদি পাঁচ-ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
৪। খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি সংরক্ষণ করা যায়।
৫। লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না। তাই এসবের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: আমাদের জীবনে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অনেক। কারণ এর মাধ্যমে—
১. খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখা যায়
২. বছরের সব সময় সব রকম খাদ্যদ্রব্য পাওয়া যায়
৩. পরিবারের ভবিষ্যতের খাদ্যচাহিদা পূরণ করা যায়
৪. খাদ্যের অপচয় রোধ করা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা