প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নোত্তরের নম্বর ৫।

প্রশ্ন: পরিমিত খাদ্য কী এবং পরিমিত খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: দেহের চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ খাদ্য প্রয়োজন হয়, তাকে পরিমিত খাদ্য বলে।
খাদ্যের ছয়টি উপাদান: প্রতিটি দেহের ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। তাই দেহে এই ছয়টি উপাদানই পরিমাণমতো দরকার। যেমন ভিটামিন ও খনিজ লবণ কম পরিমাণ হলেও দেহের চাহিদামতো থাকতে হবে। দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ বেশি লাগে। আবার দেহের সুষ্ঠু গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও তাপশক্তি জোগান দেওয়ার জন্য খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ বেশি পরিমাণে থাকতে হবে।

প্রশ্ন: জাঙ্কফুড বলতে কী বোঝানো হয়, ব্যাখ্যা করো।
উত্তর: জাঙ্কফুড একধরনের তেল-ঘি ভাজা খাদ্য, যাতে উচ্চমাত্রায় চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি দ্রব্য থাকে। যেমন: আলুর চিপস, ক্যান্ডি, কোমল পানীয়, কৃত্রিম ফলের রস, চকলেট, ফ্রুট লুপস ইত্যাদি। এসব খাবারে শাকসবজি বা খাদ্য-আঁশ থাকে না বা অতি অল্প পরিমাণে থাকতে পারে। উচ্চমাত্রায় মিষ্টিযুক্ত শস্যদানা, যা বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়, তাও জাঙ্কফুড। যেমন ফ্রুট লুপস। জাঙ্কফুড স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা