বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১. বায়ুর প্রধান উপাদান কোনটি?
ক. হিলিয়াম খ. আর্গন
গ. ওজোন ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ. নাইট্রোজেন
২. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. জলীয়বাষ্প
উত্তর: খ. নাইট্রোজেন
৩. নিচের কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. হাইড্রোজেন
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
৪. পানির বাতাস থেকে মাছ কী গ্রহণ করে বেঁচে থাকে?
ক. অক্সিজেন খ. জলীয়বাষ্প
গ. ওজোন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ক. অক্সিজেন
৫. প্রাণী শ্বাস নেওয়ার সময় কী ব্যবহার করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. হিলিয়াম
উত্তর: ক. অক্সিজেন
৬. কোন ধরনের রোগীদের জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়?
ক. ডিপথেরিয়া খ. শ্বাসকষ্টের
গ. হুপিং কাশি ঘ. যক্ষ্মা
উত্তর: খ. শ্বাসকষ্টের
৭. কী ছাড়া আগুন জ্বলে না?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. সালফার
উত্তর: ক. অক্সিজেন
৮. আগুন ধরলে তা নেভানোর কাজে ব্যবহার করা হয় কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৯. বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় কোন সার তৈরিতে?
ক. পটাশ খ. ইউরিয়া
গ. জৈব ঘ. টিএসপি
উত্তর: খ. ইউরিয়া
১০. কোমল পানীয়র বোতলে পানীয়র সঙ্গে উচ্চচাপে নিচের কোনটি মেশানো হয়?
ক. অক্সিজেন গ্যাস
খ. নাইট্রোজেন গ্যাস
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক