বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
২১। কোন পদক্ষেপটি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যেতে পারে?
ক. ইটের ভাটা বন্ধ করা
খ. যানবাহনের ব্যবহার বন্ধ করা
গ. কালো ধোঁয়া উত্পাদন করে, এমন যানবাহন বন্ধ করা
ঘ. পাহাড় কাটা বন্ধ করা
উত্তর: গ. কালো ধোঁয়া উত্পাদন করে, এমন যানবাহন বন্ধ করা
২২। রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় কোন গ্যাসটি উত্পন্ন হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. কার্বন মনো-অক্সাইড
গ. সালফারের অক্সাইড
ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: খ. কার্বন মনো-অক্সাইড
২৩। কিসের কারণে শ্বাসকষ্ট রোগ হয়?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ
গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ঘ. বায়ুদূষণ
২৪। মানুষের শ্বসনের জন্য কোনটির প্রয়োজন?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. হিলিয়াম ঘ. আর্গন
উত্তর: খ. অক্সিজেন
২৫। বাতাসের সাহায্যে কোন রোগটি ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ম্যালেরিয়া
গ. আমাশয় ঘ. ডায়রিয়া
উত্তর: ক. যক্ষ্মা
২৬। অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
ক. কার্বনের অক্সাইড খ. কার্বন কণা
গ. সালফারের অক্সাইড
ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: গ. সালফারের অক্সাইড
২৭। দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হতে পারে?
ক. পোলিও খ. বসন্ত
গ. প্লেগ ঘ. ফুসফুসে ক্যানসার
উত্তর: ঘ. ফুসফুসে ক্যানসার।
অধ্যায়-৫
১। একটি বস্তু যার ওজন আছে এবং যে জায়গা দখল করে, তাকে তুমি কী বলবে?
ক. শক্তি খ. পদার্থ গ. তাপ ঘ. আলো
উত্তর: খ. পদার্থ
২। সব পদার্থের কয়টি সাধারণ গুণ আছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ২টি
৩। নিচের কোনটি পদার্থ নয়—
ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি।
উত্তর: খ. শব্দ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক