প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
৪। পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?
ক. এদের আকার ও ওজন আছে
খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
গ. এদের আকার ও আয়তন আছে
ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে
উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
৫। কোন পদার্থের আকার নেই, তবে আয়তন আছে?
ক. বায়বীয় খ. তরল
গ. কঠিন ঘ. লোহা
উত্তর: খ. তরল
৬। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. শক্তি খ. বল গ. ক্ষমতা ঘ. তাপ
উত্তর: ক. শক্তি
৭। কোন ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না বলে তুমি মনে কর?
ক. পাহাড়ে ওঠার সময়
খ. পাহাড় থেকে নামার সময়
গ. স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়
ঘ. রিকশাচালকের রিকশা চালানোর সময়
উত্তর: গ. স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়
৮। তাপ এক প্রকার কী?
ক. কাজ খ. ক্ষমতা গ. গতি ঘ. শক্তি
উত্তর: ঘ. শক্তি
৯। শক্তি কী?
ক. পরিবর্তন খ. কাজ করার সামর্থ্য
গ. রূপান্তরক ঘ. পরিবর্তক
উত্তর: খ. কাজ করার সামর্থ্য
১০। শক্তি চেনার সাধারণ উপায় কী?
ক. পরিবর্তক দেখা খ. পরিবর্তনের ধরন দেখা
গ. পরিবর্তিত অবস্থা দেখা
ঘ. পরিবর্তনের উত্সরূপে দেখা
উত্তর: ঘ. পরিবর্তনের উত্সরূপে দেখা
১১। শক্তি আমাদের এ জগেক কী করে রেখেছে?
ক. অচল খ. সচল গ. স্থিতিশীল ঘ. নীরব
উত্তর: খ. সচল
১২। কোনটিতে বৈদ্যুতিক শক্তির ব্যবহার করা হয়?
ক. কুয়া থেকে পানি তোলা
খ. সাইকেল চালানো গ. পাখা চালানো
ঘ. গান গাওয়া
উত্তর: গ. পাখা চালানো।
১৩। ধান ভানা ও মসলা গুঁড়া করার যন্ত্রে কোন শক্তি ব্যবহূত হয়?
ক. বিদ্যুত্ শক্তি খ. তাপশক্তি
গ. আলোক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: ক. বিদ্যুত্ শক্তি
১৪. সূর্য থেকে কোন শক্তি পাই?
ক. তাপ ও বিদ্যুত্ খ. তাপ ও আলোক
গ. আলোক ও বিদ্যুত্ ঘ. বিদ্যুত্ ও শব্দ
উত্তর: খ. তাপ ও আলোক
১৫. বিদ্যুত্ চমকানোর পেছনে কোন শক্তিটি কাজ করে?
ক. আলোক খ. তাপ গ. বিদ্যুত্ ঘ. চুম্বক
উত্তর: গ. বিদ্যুত্।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক