বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২৮। সূর্যের আলো আমাদের কাছে পৌঁছে কোন পদ্ধতিতে?
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. স্থানান্তর
উত্তর: গ. বিকিরণ
২৯। পদার্থ ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এ ধারণা প্রথম উত্থাপন করেন কারা?
ক. আমেরিকার বিজ্ঞানীরা খ. স্পেনের বিজ্ঞানীরা
গ. গ্রিক দার্শনিকেরা ঘ. মিশরীয় দার্শনিকেরা
উত্তর: গ. গ্রিক দার্শনিকেরা
৩০। পদার্থের ক্ষুদ্র বস্তুকণিকাকে কী বলে?
ক. অণু খ. পরমাণু গ. কার্বন ঘ. নিউক্লিয়াস
উত্তর: খ. পরমাণু
৩১। কয়লা ও হীরা কী দিয়ে তৈরি?
ক. খনিজ আকরিক খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. জিঙ্ক
উত্তর: খ. কার্বন।
অধ্যায়-৬
১। খাদ্যের ছয়টি উপাদান দিয়ে কোনো খাবার তৈরি হলে, সেই খাবারটিকে তুমি কী বলবে?
ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. সুষম খাদ্য
উত্তর: ঘ. সুষম খাদ্য
২। সুষম খাদ্য বলা যাবে কোনটিকে?
ক. দামি খাবার
খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার
গ. আমিষজাতীয় খাবার
ঘ. ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ খাবার
উত্তর: খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার
৩। সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি
৪। কোনটি সুস্থ-সবল দেহের জন্য প্রয়োজন?
ক. সুষম খাদ্য খ. আমিষ গ. শর্করা ঘ. স্নেহ
উত্তর: ক. সুষম খাদ্য
৫। আমাদের দেহ ভারী হয়ে পড়ে কেন?
ক. সুষম খাদ্য খাওয়ার জন্য
খ. জাংকফুড খাওয়ার জন্য
গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে
ঘ. মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণে
উত্তর: গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে
৬। প্রধান খাদ্য উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
উত্তর: খ. তিনটি
৭। নিচের কোনটি প্রধান খাদ্য উপাদান?
ক. ভিটামিন খ. আমিষ গ. পানি ঘ. খনিজ লবণ
উত্তর: খ. আমিষ
৮। দেহের বিভিন্ন কাজের জন্য সবচেয়ে বেশি লাগে কোনটি?
ক. ভিটামিন খ. পানি গ. আমিষ ঘ. খনিজ লবণ
উত্তর: খ. পানি
৯। কোন ধরনের খাদ্য মানুষকে সুস্থ ও সবল রাখে?
ক. আমিষ খ. শর্করা গ. সুষম খাদ্য ঘ. পানি
উত্তর: গ. সুষম খাদ্য
১০। দেহের চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচনে কোনটিতে গুরুত্ব দিতে হবে?
ক. দামি খাবার খ. সস্তা খাবার
গ. এক জাতীয় খাবার ঘ. বয়স ও কাজ করার ধরন
উত্তর: ঘ. বয়স ও কাজ করার ধরন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক