বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১১। কাদের বেশি শক্তির প্রয়োজন হয়?
ক. ডাক্তারদের খ. ছাত্রদের
গ. যারা শারীরিক পরিশ্রম করে ঘ. শিক্ষকদের
উত্তর: গ. যারা শারীরিক পরিশ্রম করে
১২। শিশুরা খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে কেন?
ক. জাংকফুড খাওয়ার জন্য
খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
গ. সুষম খাদ্য খাওয়ার জন্য
ঘ. মিষ্টিজাতীয় খাদ্য খাওয়ার জন্য
উত্তর: খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
১৩। পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য বিভিন্ন উপায়ে খাদ্যদ্রব্য সঞ্চিত রাখাকে কী বলে?
ক. সুষম খাদ্য খ. জাংকফুড
গ. খাদ্য সংরক্ষণ ঘ. বিশুদ্ধ খাদ্য
উত্তর: গ. খাদ্য সংরক্ষণ
১৪। রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. সস খ. গুঁড়ো দুধ গ. মোরব্বা ঘ. খই
উত্তর: গ. মোরব্বা
১৫। উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে কত দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায়?
ক. ছয় মাস খ. আট মাস গ. এক বছর ঘ. দুই বছর
উত্তর: গ. এক বছর
১৬। পেঁয়াজ ও গাজর সংরক্ষণের উপায় কোনটি?
ক. ফ্রিজ খ. হিমাগার
গ. উচ্চ তাপ ঘ. রোদে শুকানো
উত্তর: খ. হিমাগার
১৭। নিচের কোন জিনিসটি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে?
ক. ধান খ. ফল গ. তরকারি ঘ. মাংস
উত্তর: ক. ধান
১৮। দেশের বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা যায় নিচের কোনটি?
ক. মুড়ি খ. খই গ. আলু ঘ. ধান
উত্তর: গ. আলু
১৯। ধান, গম, ডাল ইত্যাদি কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. ফ্রিজে খ. রোদে শুকিয়ে
গ. কোল্ডস্টোরে ঘ. ফরমালিন দিয়ে
উত্তর: খ. রোদে শুকিয়ে
২০। খাদ্যের গুণাগুণ ঠিক রেখে কোন খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়?
ক. আমসত্ত্ব খ. টমেটো সস গ. মাখন ঘ. জলপাই
উত্তর: ক. আমসত্ত্ব
২১। লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. আমসত্ত্ব খ. খই গ. জলপাই ঘ. টমেটো
উত্তর: গ. জলপাই
২২। কোন খাদ্যটি রং, ঘ্রাণ ও স্বাদের জন্য পছন্দ করা হয়?
ক. মাছ খ.মাংস গ. ভাত ঘ. কেক
উত্তর: ঘ. কেক
২৩। জাংকফুডে কোন ধরনের ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে?
ক. আমিষ, শর্করা, পানি খ. চর্বি, লবণ, কার্বনেট
গ, ভিটামিন, স্নেহ পদার্থ, পানি
ঘ. লবণ, শর্করা, ভিটামিন
উত্তর: খ. চর্বি, লবণ, কার্বনেট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক