অধ্যায়-৭ ও ৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়? ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?

উত্তর: ডেঙ্গু জীবাণুর বাহক স্ত্রী-জাতীয় এডিস মশা। এটি সাধারণত কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে বংশ বৃদ্ধি করে এবং সকাল ও সন্ধ্যার আগে মানুষকে কামড়ায়। এর ফলে ডেঙ্গু জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
ডেঙ্গু প্রতিরোধে নিচে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করব—
১. এডিস মশার আবাসস্থল, যেমন—কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, নারকেলের খোল, টায়ার ইত্যাদিতে পানি যেন না জমে সেদিকে লক্ষ রাখব।
২. এডিস মশার জন্মস্থান কেরোসিন বা কীটনাশক দিয়ে ধ্বংস করে দিতে হবে।
৩. বসতবাড়ির আশপাশের ঝোপঝাড় সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে এডিস মশা দিনের বেলায় লুকিয়ে থাকতে না পারে।
৪. দিনের বেলায়ও মশারি টানিয়ে ঘুমাতে হবে।
প্রশ্ন: বাতজ্বর রোগের জীবাণুর নাম কী? বাতজ্বরের লক্ষণ ও প্রতিকার উল্লেখ করো।
উত্তর: বাতজ্বর রোগের জীবাণুর নাম স্ট্রেপটোকস্কাস। এ রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো—
১. ঘন ঘন জ্বর ও গলা ব্যথা হয়।
২. দেহের ওজন কমতে থাকে।
৩. হাত বা পায়ের গিঁটে ব্যথা হয়।
৪. মাঝে মাঝে বুকে ব্যথা হয়।
বাতজ্বর প্রতিকারের উপায় নিচে দেওয়া হলো:
১. বাতজ্বরের লক্ষণ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
২. রোগীর রক্ত ও লালা পরীক্ষা করে এ রোগের সংক্রমণ সম্বন্ধে নিশ্চিত হয়ে চিকিত্সা নিতে হবে।
৩. পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।
৪. এ রোগের চিকিত্সায় অবহেলা করলে হূিপণ্ডের ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই বেশি।
অধ্যায়-৮
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: নক্ষত্র কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদের বলে নক্ষত্র। যেমন সূর্য, ধ্রুবতারা।
প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক-একটি সমাবেশ তাকে গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগত্ ছায়াপথ নামের গ্যালাক্সির সদস্য।
প্রশ্ন: ঋতু পরিবর্তন হয় কেন?
উত্তর: নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই গতিকে পৃথিবীর বার্ষিক গতি বলে। এই বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা