
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: সৌরজগতের সদস্যদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো।
উত্তর: সূর্যকে ঘিরে এর চারদিকে গ্রহ এবং উপগ্রহ নিয়ে যে জগত্, তাকে সৌরজগত্ বলে। নিচে সৌরজগতের সদস্যদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।
সূর্য: সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। এটি একটি বিশাল আকারের উত্তপ্ত গ্যাসপিণ্ড। এতে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে। এর নিজস্ব আলো আছে। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চেয়ে ১৩ লাখ গুণ বড়।
গ্রহ: সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। এসব গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে অনবরত ঘুরছে। এদের নিজস্ব আলো নেই। সূর্য থেকে ক্রমান্বয়ে দূরে অবস্থিত গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে ছোট হচ্ছে বুধ। শনি গ্রহের নিজস্ব আলো রয়েছে।
উপগ্রহ: সৌরজগতে মোট ১৪০টি উপগ্রহ রয়েছে। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর ১টি উপগ্রহ রয়েছে, এটি হচ্ছে চাঁদ। উপগ্রহগুলোর নিজস্ব আলো ও তাপ নেই। এরা সূর্য থেকে আলো ও তাপ পায়।
প্রশ্ন: পৃথিবী, চাঁদ ও সূর্যের মডেল ব্যবহার করে চাঁদের দশা পরিবর্তনের ব্যাখ্যা প্রদর্শন করো।

উত্তর: রাতের আকাশে চাঁদকে কখনো বড় দেখায় পূর্ণ থালার মতো, কখনো অর্ধেক থালার মতো, কখনো বা কাস্তের মতো। চাঁদের এরূপ দশা পরিবর্তনের কিছু কারণ আছে।
আমরা জানি, সূর্যের আলো একসঙ্গে চাঁদের অর্ধেকটা আলোকিত করে, বাকি অর্ধেকটা অন্ধকারে থাকে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে কখনো কখনো চাঁদের আলোকিত অংশের পুরোটাই দেখা যায়। আবার কখনো আলোকিত অর্ধেক গোলকের অংশবিশেষ দেখা যায়। সেই সঙ্গে অন্ধকারে থাকা অর্ধাংশের অংশবিশেষও দেখা যায়। ফলে চাঁদের অন্ধকার অংশ কখনো কখনো পৃথিবীর দিকে থাকে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একসময় পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এতে তখন অমাবস্যা দেখা যায়। কিন্তু চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পরবর্তী পর্যায়ে এর আলোকিত অংশের অংশবিশেষ পৃথিবীর দিকে চলে আসে। ফলে তখন ফালি চাঁদ দেখা যায়। এই পরিবর্তনটি পর্যায়ক্রমে ঘটে বিধায় ২৯১/২ দিন পর চাঁদ যখন এর পরিক্রমা শেষ করে, তখন চান্দ্রমাস পূর্ণ হয়।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা