সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী তৈরি হয়?
ক. নীহারিকা খ. নক্ষত্র গ. মহাবিশ্ব ঘ. সৌরজগত্
উত্তর: গ. মহাবিশ্ব
২. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
ক. সৌরজগতে খ. ছায়াপথে গ. গ্রহে ঘ. উপগ্রহে
উত্তর: খ. ছায়াপথে
৩. চাঁদ, সূর্য, তারা—এগুলো একসঙ্গে তুমি কী বলবে?
ক. গ্রহ খ. নক্ষত্র গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকা
উত্তর: গ. জ্যোতিষ্ক
৪. সূর্যের প্রধান উপাদান কোনটি?
ক. হাইড্রোজেন ও নাইট্রোজেন
খ. হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
উত্তর: ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
৫. সৌরজগতের গ্রহসংখ্যা কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: খ. ৮টি
৬. পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: ক. ৭টি
৭. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন চার ঘণ্টা
গ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা ঘ. ৩৬৬ দিন
উত্তর: গ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা
৮. কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র?
ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ
উত্তর: খ. সূর্য
৯. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
ক. পৃথিবী খ. চাঁদ গ. সূর্য ঘ. শুকতারা
উত্তর: গ. সূর্য
১০. সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ রয়েছে?
ক. ৯টি খ. ২৪টি গ. ৩৫টি ঘ. ৪১টি
উত্তর: ঘ. ৪১টি
১১. বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে?
ক. ১৬টি খ. ১৭টি গ. ২০টি ঘ. ২১টি
উত্তর: ক. ১৬টি
১২. গ্রহ কোনটি?
ক. ছায়াপথ খ. সূর্য গ. চাঁদ ঘ. পৃথিবী
উত্তর: ঘ. পৃথিবী
১৩. নিচের কোনটি উপগ্রহ?
ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র
উত্তর: খ. চাঁদ
১৪. পৃথিবীকে কেন্দ্র করে নিচের কোনটি ঘোরে থাকে?
ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি
উত্তর: খ. চাঁদ
১৫. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
১৬. চাঁদের আলো কোন ধরনের আলো?
ক. প্রতিফলিত খ. প্রতিসরিত
গ. নিজস্ব ঘ. ধার করা
উত্তর: ক. প্রতিফলিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক