সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বসন্ত রোগ কীভাবে ছড়ায়?
উত্তর: বসন্ত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায়।
প্রশ্ন্ন: এডিস মশা কখন কামড়ায়?
উত্তর: এডিস মশা সকাল ও সন্ধায় কামড়ায়।
প্রশ্ন: বাতজ্বরের কারণ কোনটি?
উত্তর: বাতজ্বরের কারণ হলো স্ট্রেপটোকক্কাস নামক একধরনের জীবাণু।
প্রশ্ন: বালিকা কারা?
উত্তর: ছয় বছর বয়সের পরে মেয়েশিশুই বালিকা।
প্রশ্ন: কী রকম পরিবেশে বাস করলে বাতজ্বর হওয়ার সম্ভাবনা বেশি?
উত্তর: অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে বহুদিন ধরে বাস করলে বাতজ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
প্রশ্ন: বাতজ্বরের জীবাণুর নাম কী?
উত্তর: বাতজ্বরের জীবাণুর নাম হলো স্ট্রেপটোকক্কাস।
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলোই বায়ুবাহিত রোগ।
প্রশ্ন: সংক্রামক রোগ কী?
উত্তর: যেসব রোগ একজন থেকে অন্যজনে আক্রান্ত হয়, তা-ই সংক্রামক রোগ।
প্রশ্ন: কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়?
উত্তর: অ্যানোফিলিস-জাতীয় স্ত্রী মশা।
প্রশ্ন: কিউলেক্স মশার কামড়ে কী হয়?
উত্তর: কিউলেক্স মশার কামড়ে গোদ রোগ হয়।
প্রশ্ন: এইচ ওয়ান এন ওয়ান কী?
উত্তর: একধরনের ভাইরাস।
প্রশ্ন: শৈশবকাল কাকে বলে?
উত্তর: শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলে।
প্রশ্ন: সোয়াইন ফ্লু কী ধরনের রোগ?
উত্তর: সোয়াইন ফ্লু একধরনের সংক্রামক রোগ।
প্রশ্ন: যক্ষ্মা রোধকারী টিকার নাম কী?
উত্তর: যক্ষ্মা রোধকারী টিকার নাম বিসিজি।
প্রশ্ন: কীভাবে সোয়াইন ফ্লু বিস্তার লাভ করে?
উত্তর: এইচ ওয়ান এন ওয়ান (H1N1) নামক একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। সোয়াইন ফ্লু আক্রান্ত পশুপাখির সংস্পর্শে এলে বা অল্প সিদ্ধ মাংস খেলেও মানুষ এ রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: দুটি সংক্রামক রোগের জীবাণু বহনকারী মশার নাম লেখো।
উত্তর: ম্যালেরিয়া ও গোদ রোগ হলো দুটি সংক্রামক রোগ। ম্যালেরিয়া রোগ হয় অ্যানোফিলিস নামক স্ত্রী মশার কামড়ে, আর গোদ রোগ হয় কিউলেক্স নামক মশার কামড়ে।
প্রশ্ন: কোন মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়?
উত্তর: এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়।
প্রশ্ন: বয়ঃসন্ধিকাল কী?
উত্তর: ১০ বছরের পর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়টা হলো ছেলেদের ও মেয়েদের বয়ঃসন্ধিকাল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক