সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৮ ও ৯
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক-একটি সমাবেশ, তাকে গ্যালাক্সি।
প্রশ্ন: নক্ষত্র কী?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তারাই নক্ষত্র।
প্রশ্ন: চাঁদ কী?
উত্তর: চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
প্রশ্ন: সূর্য কী?
উত্তর: সূর্য হচ্ছে একটি নক্ষত্র।
প্রশ্ন: মহাবিশ্ব কী?
উত্তর: বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।
প্রশ্ন: জ্যোতিষ্ক ও নক্ষত্রের পার্থক্য উল্লেখ করো।
উত্তর: রাতের পরিষ্কার আকাশের ঝিকমিক করা অসংখ্য আলোক বিন্দুর একত্রে সাধারণ নাম জ্যোতিষ্ক। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদের নক্ষত্র বা তারা বলে।
অধ্যায়-৯
প্রশ্ন: কাঠ থেকে চেয়ার তৈরি করতে কী কী প্রয়োজন?
উত্তর: লোহার পেরেক, আঠা ও কৌশল প্রয়োগ প্রয়োজন।
প্রশ্ন: মানুষ কত বছর আগে আগুন জ্বালানো ও আগুন নিয়ন্ত্রণ শিখেছে?
উত্তর: প্রায় ৫০ হাজার বছর আগে।
প্রশ্ন: প্রাচীনকালের কয়েকটি কৃষিপ্রযুক্তির নাম লেখো।
উত্তর: প্রাচীনকালের কয়েকটি কৃষিপ্রযুক্তি হলো লাঙল, কোদাল, কাস্তে ও কিছু সরল যন্ত্র।
প্রশ্ন: কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় বিপ্লব হয় কিসের কারণে?
উত্তর: কৃষিক্ষেত্রে জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি বিপ্লব হয়।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কী?
উত্তর: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার।
প্রশ্ন: প্রযুক্তির পার্শ্বক্রিয়া সম্পর্কে জানতে হলে কী করতে হবে?
উত্তর: বিজ্ঞানের চর্চা গভীরভাবে করতে হবে।
প্রশ্ন: প্রযুক্তি উদ্ভাবনের কারণ কী?
উত্তর: প্রয়োজন সব সময় মানুষের মধ্যে উদ্ভাবনের তাগিদ সৃষ্টি করেছে। সমস্যা সমাধান ও পরিবেশ নিয়ন্ত্রণের জন্য একটি প্রেরণা কাজ করেছে। এ জন্য প্রয়োজনীয়তাই উদ্ভাবনের মূল কারণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক