সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৯ ও ১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর: জৈবপ্রযুক্তির একটি বিশেষ দিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর মাধ্যমে কৃষি উত্পাদন বিপুলভাবে বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
প্রশ্ন: চিকিত্সাক্ষেত্রে ব্যবহূত কয়েকটি প্রযুক্তির নাম লেখো।
উত্তর: নতুন ও আধুনিক প্রযুক্তি আবিষ্কারে চিকিত্সাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। চিকিত্সাক্ষেত্রে ব্যবহূত কয়েকটি প্রযুক্তি হলো এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি ইত্যাদি।
প্রশ্ন: প্রযুক্তি কী?
উত্তর: পরিবেশ নিয়ন্ত্রণে ও সমস্যা সমাধানে যেসব যন্ত্রপাতি বা হাতিয়ার মানুষ উদ্ভাবন করেছে ও ব্যবহার করেছে, তা হলো প্রযুক্তি।
প্রশ্ন: কৃষকের ব্যবহূত দুটি প্রযুক্তির নাম লেখো।
উত্তর: কৃষকের ব্যবহূত দুটি প্রযুক্তি হলো লাঙল ও কোদাল।
প্রশ্ন: কত বছর আগে মানুষ সামাজিক জীবন শুরু করে?
উত্তর: প্রায় ১০ হাজার বছর আগে।
প্রশ্ন: উদ্ভাবনের উত্স কী?
উত্তর: প্রয়োজনবোধ উদ্ভাবনের উত্স।
প্রশ্ন: এক্স-রে কী ধরনের প্রযুক্তি?
উত্তর: এক্স-রে এক ধরনের চিকিত্সা প্রযুক্তি।
প্রশ্ন: কত সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি ধীরগতির ছিল?
উত্তর: ১৭০০ সাল।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় কী?
উত্তর: আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি।
প্রশ্ন: চিকিত্সা প্রযুক্তির একটি উদাহরণ দাও।
উত্তর: চিকিত্সা প্রযুক্তির একটি উদাহরণ হলো স্টেথোস্কোপ।
প্রশ্ন: কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে কখন?
উত্তর: কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শেষ দিকে।
অধ্যায়-১০
প্রশ্ন: আধুনিক যুগের একটি বড় বৈশিষ্ট্য কী?
উত্তর: সমগ্র বিশ্ব এখন তথ্য আদান-প্রদানের মাধ্যমে সংযুক্ত।
প্রশ্ন: তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে কোনটি?
উত্তর: ইলেকট্রনিক কম্পিউটার।
প্রশ্ন: ফায়ারফক্স কী?
উত্তর: ফায়ারফক্স হলো একটি 'Browsing software'। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সময় প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানই হলো প্রধান কাজ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক