পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দীপুদের মেহগনি কাঠ গাছের বাগান আছে। বাগানের মেহগনি গাছের সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
ক. বংশ বৃদ্ধিতে খ. খাদ্য তৈরিতে
গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নে
উত্তর: খ. খাদ্য তৈরিতে
প্রশ্ন: মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য আমরা কীসের ওপর নির্ভর করি?
ক. উদ্ভিদের খ. জমির গ. উদ্ভিদ ও প্রাণীর ঘ. প্রকৃতির
উত্তর: গ. উদ্ভিদ ও প্রাণীর
প্রশ্ন: বিজ্ঞান শিক্ষক রকিবকে জিজ্ঞেস করলেন, একটি সবুজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ কখন ঘটে থাকে? রকিব কোন উত্তর দিলে সঠিক হবে?
ক. রাতে খ. সকালে গ. দিনে ঘ. রাত-দিন সব সময়
উত্তর: গ. দিনে
প্রশ্ন: তোমার বাগানের উদ্ভিদগুলো ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
ক. শোষণ খ. সালোক সংশ্লেষণ গ. পরাগায়ন ঘ. নিষেক
উত্তর: খ. সালোক সংশ্লেষণ
প্রশ্ন: আলী মিয়ার দুইটি গাভী আছে। প্রতিদিন গাভীকে প্রচুর ঘাস খেতে দেয়। এতে আলী মিয়া কীভাবে উপকৃত হচ্ছে?
ক. গরুর মাংস ও দুধ পেয়ে খ. গরুর মাংস ও দুধ কম পেয়ে
গ. গরুর ঘাস চাষ করে ঘ. গরুর সঙ্গে খেলাধুলা করে
উত্তর: ক. গরুর মাংস ও দুধ পেয়ে
প্রশ্ন: সূর্যের আলোর সাহায্যে তৈরি করা খাদ্য সবুজ উদ্ভিদ কী করে থাকে?
ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে ঘ. অক্সিজেন হিসেবে বের করে দেয়
উত্তর: ক. সংরক্ষণ করে
প্রশ্ন: উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ
উত্তর: ঘ. বীজ
প্রশ্ন: উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকে। উদ্ভিদ প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ কোথা থেকে পায়?
ক. বায়ু থেকে খ. মাটি থেকে
গ. জলীয় বাষ্প থেকে ঘ. উদ্ভিদের পাতা থেকে
উত্তর: খ. মাটি থেকে
প্রশ্ন: জীবের জীবনধারণের জন্য কোন জড় পদার্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. বৃষ্টি, নদী, মেঘ খ. সূর্য, পানি, বায়ু
গ. সাগর, পানি, বালু ঘ. ইট, কাগজ, কলম
উত্তর: খ. সূর্য, পানি, বায়ু
প্রশ্ন: অপুর বাবা তাকে উদ্ভিদ সম্পর্কে পড়াচ্ছিলেন। একসময় জিজ্ঞাসা করলেন, উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী? অপু কোন উত্তরটি দিলে তা সঠিক হবে?
ক. পরাগ খ. ক্লোরিন গ. বীজ ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক