প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে। সব প্রাণীকে খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করতে হয়। কারণ—
ক. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
খ. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে
গ. খাদ্যের অপচয় রোধ করতে পারে
ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
প্রশ্ন: খাদ্য তৈরিতে সবুজ গাছ বাতাস থেকে একটি প্রয়োজনীয় উপাদান ব্যবহার করে। সবুজ গাছ কোন উপাদানটি সংগ্রহ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. পটাশিয়াম
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: তুরাগ নদের তীরে গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা। আগে তুরাগ নদে নানা রকম মাছ পাওয়া যেত। বর্তমানে সেখানে মাছ কমে গেছে। কিসের প্রভাবে এ রকম হয়েছে?
ক. পানিদূষণের খ. মাটিদূষণের
গ. শব্দদূষণের ঘ. বায়ুদূষণের উত্তর: ক. পানিদূষণের
প্রশ্ন: নিপা কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এবার সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। সে জানে চারপাশের সবকিছু নিয়েই তার —
ক. জগত খ. ঘর গ. স্কুল ঘ. পরিবেশ
উত্তর: ঘ. পরিবেশ
প্রশ্ন: নিপার মা কাপড়ে ব্লক-বাটিকের কাজ করে থাকেন। ব্লক-বাটিকের উচ্ছিষ্ট রঙের পানি কাজের ছেলেটি পাশের পুকুরে ফেলে দেয়। এর ফলে পুকুরের কী হবে?
ক. পুকুরটি রঙিন হবে খ. পুকুরটি সুন্দর দেখাবে
গ. পুকুরের পানি দূষিত হবে ঘ. পুকুরটি ভালো থাকবে
উত্তর: গ. পুকুরে পানি দূষিত হবে
প্রশ্ন: দীপার ছোট বোন হাসি খেলতে খেলতে প্লাস্টিকের পুতুলটি ভেঙে ফেলেছে। এখন সেটাকে দীপা কী করবে?
ক. পানিতে ফেলে দেবে খ. জমিতে ফেলে দেবে
গ. রাস্তায় ফেলে দেবে ঘ. ময়লার ঝুড়িতে ফেলবে
উত্তর: ঘ. ময়লার ঝুড়িতে ফেলবে
প্রশ্ন: রাজউকের বাড়ি তৈরির নিয়ম না মেনেই অনেকে ঢাকা শহরে ঘরবাড়ি নির্মাণ করেছে এবং শিল্পকারখানা স্থাপন করেছে। এর ফলে নিচের কোনটি বেশি দূষিত হবে?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. উদ্ভিদ
উত্তর: ক. বায়ু
প্রশ্ন: কবির গ্রামে বেড়াতে গিয়ে একটি পুকুরের নোংরা পানিতে গোসল করে। এতে কবিরের কী হতে পারে?
ক. কানের পর্দা ফেটে যেতে পারে
খ. শ্বাস নিতে কষ্ট হতে পারে
গ. পানিবাহিত রোগ হতে পারে ঘ. পরিশ্রান্ত হতে পারে
উত্তর: গ. পানিবাহিত রোগ হতে পারে
প্রশ্ন: আমেনাদের বাসায় হঠাত্ বিদ্যুত্ চলে গেল। এরপর জেনারেটর চালানো হল। এতে কোন ধরনের দূষণ হবে?
ক. বিদ্যুত্দূষণ খ. বায়ুদূষণ গ. আলোদূষণ ঘ. শব্দদূষণ
উত্তর: ঘ. শব্দদূষণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক